বিশ্ব রেকর্ড গড়তে ৪১ হাজার ফুট উঁচু থেকে লাফ দেবেন বাংলাদেশের আশিক

আপডেট : ২২ মে ২০২৪, ০৩:৪৬ পিএম

দেশের পেশাদার স্কাইডাইভার আশিক চৌধুরী নেমেছেন এবার নতুন মিশনে। ৪১ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দেবেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়তে এই উদ্যোগ নিয়েছেন তিনি আর সঙ্গে থাকবে দেশের লাল-সবুজ পতাকা। ২১ মে এক সংবাদ সম্মেলনে এই মিশন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আশিক।

সময় পেলেই মেতে উঠেন আকাশ থেকে লাফিয়ে পড়ার খেলায়। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী বলেন, আকাশ থেকে লাফ দিয়ে নিচে নামার সময় এক ধরনের স্বাধীনতা ও রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি হয়। এই রোমাঞ্চকর অনুভূতি আমাকে সবসময় নিজের সীমাবদ্ধতাকে জয় করে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে অনুপ্রাণিত করে। এবার আমি ৪১ হাজার ফুট থেকে লাফ দিব। এটি বেশ কঠিন হবে কারণ নানা প্রতিকূলতা (জটিল অ্যারোডাইনামিকস ফ্যাক্টর) পেরিয়ে মাটির দিকে অগ্রসর হতে হবে। আমার হাতে থাকবে দেশের পতাকা। আমি আমার কাজটি যথাযথভাবে করতে পারলে গিনেস রেকর্ড হবে।

সংবাদ সম্মেলনে আশিক চৌধুরীর হাতে দেশের পতাকা তুলে দেওয়া হয়। ছবি: ইনডিপেনডেন্ট

তাঁর এই মিশনের নাম দেয়া হয়েছে ‘দ্য হাইয়েস্ট এভার স্কাইডাইভ উইথ অ্যা ফ্ল্যাগ’। আগামী ২৫ মে যুক্তরাষ্ট্রের একটি এয়ারফিল্ডে এই স্কাইডাইভ ইভেন্টটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সাধারণত বাণিজ্যিক উড়োজাহাজ ৩৫ হাজার ফুটের নিচ দিয়ে চলাচল করে। এর ওপরে উঠতে বিশেষায়িত বিমান দরকার হয়। সঙ্গে লাগে অনুকূল আবহাওয়া, যা যুক্তরাষ্ট্রের এয়ারফিল্ডের আকাশে পাওয়া যায়।এ সময় তিনি আরও জানান, এর আগে বাংলাদেশের কেউ কখনো এই উচ্চতা থেকে লাফ দেওয়ার চেষ্টা করেনি। দেশের পতাকা হাতে রেকর্ড গড়ার এই প্রচেষ্টায় সহযোগী হিসেবে রয়েছে বাণিজ্যিক ব্যাংক ইউসিবি। সংবাদ সম্মেলনে আশিক চৌধুরীর হাতে দেশের পতাকা তুলে দেন ইউসিবির ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আবুল কালাম আজাদ।

স্কাইডাইভিংয়ে যাওয়ার আগে এভাবেই প্রস্তুত থাকেন তিনি। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

উল্লেখ্য, ৪০ বছর বয়সী স্কাইডাইভার আশিক চৌধুরী একজন ব্যাংকার। যশোরে জন্ম ও বেড়ে ওঠা আশিকের মাথায় স্কাইডাইভিংয়ের স্বপ্ন আসে মূলত পাইলট বাবার কাছ থেকে। শৈশব থেকেই তিনি মহাশূন্যে পাখির মতো ওড়ার স্বপ্ন দেখতে শুরু করেন। পেশাদার ব্যাংকার হওয়ার কারণে আশিক সিঙ্গাপুর ও ঢাকা দুই জায়গাতেই যাতায়াতের মধ্যে থাকেন। পেশাদার কাজের পর সময় পেলেই মেতে উঠেন আকাশ থেকে লাফিয়ে পড়ার খেলায়। ২০১২ সাল থেকে এখন পর্যন্ত তিনি প্রায় ৩০ বার আকাশ থেকে লাফ দিয়েছেন।

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর