গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যা বললেন ডুয়া লিপা

আপডেট : ৩০ মে ২০২৪, ০৬:১২ পিএম

সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় গাজার রাফার একটি শরণার্থী শিবিরে শিশুসহ অন্তত ৪৫ জন মারা গেছেন। ইসরায়েলের এমন অমানবিক বোমা হামলার প্রতিবাদে হলিউড-বলিউড তারকাদের অনেকে ফিলিস্তিনকে সমর্থন জানিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা। গাজায় ইসরায়েলের হামলাকে ‘গণহত্যা’ আখ্যায়িত করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

‌ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ‘অল আইজ অন রাফা’ হ্যাশট্যাগ ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে সেটি শেয়ার করে ডুয়া লিপা লিখেছেন, ‘শিশুদের জীবিত পোড়ানো কখনোই ন্যায়সংগত হতে পারে না। ইসরায়েলি গণহত্যা বন্ধে গোটা বিশ্ব একত্রিত হচ্ছে। গাজার সঙ্গে আপনার সংহতি প্রকাশ করুন।’

এর আগে গত জানুয়ারিতেও যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিলেন ডুয়া লিপা। কসোভো বংশোদ্ভূত এ গায়িকার জন্ম লন্ডনে। ২০০৮ সালে কসোভা স্বাধীনতা লাভ করলে নিজ দেশে চলে আসেন তিনি।

ডুয়া লিপার ইনস্টাগ্রাম পোস্ট

নিজ দেশের যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করে এই পপতারকা বলেছিলেন, ‘কসোভোতে থাকার সময় যুদ্ধের ভয়াবহতা দেখে মনে হয়েছিল, কেউই আসলে তার নিজের বাড়ি ছেড়ে যেতে চায় না। তারা এটি করে সুরক্ষার জন্য, তাদের পরিবারকে বাঁচানোর জন্য, তাদের চারপাশের লোকদের দেখাশোনা করার জন্য এবং একটি সুরক্ষিত জীবনের জন্য। আমি এই পরিস্থিতির খুব কাছ দিয়ে গিয়েছি, তাই আমি এটি সহজে উপলব্ধি করতে পারি।’

প্রসঙ্গত, রোববার (২৬ মে) রাফার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা হয়। এই ঘটনায় বৈশ্বিক চাপের মধ্যে পড়লেও গাজায় হামাস নির্মূলের নামে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু।

এ অবস্থায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন আলিয়া ভাট, কারিনা কাপুর, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, ফাতিমা সানা শেখ, সামান্থা প্রভু, দিয়া মির্জা প্রমুখ।

সন্তানরা সুপ্রতিষ্ঠিত হওয়ার পরও বৃদ্ধ বাবা-মায়ের নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুর ঘটনা মাঝেমধ্যেই উঠে আসে খবরের শিরোনামে। সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটে রাজধানীর মিরপুরের পল্লবীর এক ফ্ল্যাটে। সেখানে...
প্রতিষ্ঠার ৪২ বছরে পা রেখেছে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাদা কোনো আয়োজন না রাখলেও নতুন গান প্রকাশ ও বিশেষ কনসার্টের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ব্যান্ডটি। ...
জনপ্রিয় অসংখ্য গান, অডিও অ্যালবাম ও নাটকের আবহসংগীতের নেপথ্যে থাকা অন্যতম সুরকার ও সংগীত পরিচালক আরমান খান। তবে দীর্ঘদিন সংগীতচর্চা থেকে অনেকটা দূরে ছিলেন তিনি। এবার সেই বিরতি ভাঙছে নতুন উদ্যমে।...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী লাকী আখান্দের র ৭০তম জন্মদিন ৭ জুন। এ উপলক্ষে প্রকাশিত হয়েছে তাঁর সুরে তৈরি একটি অপ্রকাশিত গান। ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’ শিরোনামের গানটির কথা লিখেছেন গোলাম...
বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনের নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর হাসপাতাল প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।
মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ৩০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করেছেন অজি ব্যাটাররা। মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে ৮৬...
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আজ বেলা ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করবেন। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার...
দেশের বাজারে আজ আবারও সোনার দাম কমেছে। আজ বৃহস্পতিবার ভরিতে সর্বোচ্চ কমেছে ৪ হাজার ৪৩২ টাকা। আর গতকাল কমেছিল সর্বোচ্চ ৬ হাজার ৫৯১ টাকা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর