সীমানার জানাজা সম্পন্ন, মরদেহ নেওয়া হচ্ছে শেরপুরে

আপডেট : ০৪ জুন ২০২৪, ০১:৫০ পিএম

মডেল ও অভিনেত্রী রিশতা লাবনী সীমানা আর নেই। আজ সকাল ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। স্বামী ও দুই পুত্রসন্তান শ্রেষ্ঠ ও স্বর্গকে রেখে গেছেন তিনি।

দুপুর ১২টা ১৫ মিনিটে সীমানার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে চ্যানেল আই প্রাঙ্গণে। এখন অভিনেত্রীর মরদেহ নেওয়া হচ্ছে তাঁর গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়। সেখানেই তাঁকে দাফন করা হবে। 

প্রথম জানাজার সময় সীমানার ছোট ভাই এজাজ বিন আলী বলেন, ‌‘বাদ মাগরিব আরও এক জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।’

চ্যানেল আই প্রাঙ্গণে সীমানার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, স্ট্রোক করেছিলেন সীমানা। এরপর ১৪ দিন অচেতন ছিলেন তিনি। প্রথমে জরুরিভিত্তিতে তাঁকে ভর্তি করা হয়েছিল রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে। কিন্তু শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি সাইফ সাপোর্টে ছিলেন।

অভিনয়ে সীমানার পথচলা শুরু হয় ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর থেকে নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছিলেন তিনি। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তাঁর প্রথম সিনেমা। 

মাঝে পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন এই অভিনেত্রী। ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারও কাজে ফেরেন তিনি। গত বছর ‘রোশনী’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
পবিত্র ঈদুল আজহার আমেজ যখন চারদিকে, তখন সাবেক ফুটবলার কায়সার হামিদের পরিবারে সেই আনন্দ অনেকটা ফিকে। মেয়ে কারিনা কায়সারকে ছাড়া এবারই প্রথম তাঁদের ঈদ কাটছে। সামাজিকমাধ্যমে আজ এক আবেগঘন পোস্টে সেই...
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার পূর্ব মনিপুরে তাঁর নিজস্ব ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর