চিত্রনায়িকা ববির বাসা থেকে নগদ অর্থ-স্বর্ণালঙ্কার চুরি

আপডেট : ২৮ মে ২০২৬, ০২:২০ পিএম

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার পূর্ব মনিপুরে তাঁর নিজস্ব ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন কাফরুল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক। 

তিনি বলেন, ‌‘চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

ববি জানান, সব মিলিয়ে ৮৫ লাখ ৭০ হাজার টাকার চুরি হয়েছে। তিনি বলেন, ‘আমার আম্মা হজে গিয়েছে। বোনরা সবাই অস্ট্রেলিয়াতে থাকে। আমি গিয়েছিলাম শুটিংয়ে। খবর শুনে বাসায় এসে দেখি এই অবস্থা। চুরির ঘটনা জানার পরই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই। তাঁরা আশ্বস্ত করেছেন খুব দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।’

তিনি আরও জানান, গত ২৫ মে শুটিংয়ের উদ্দেশে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। পরদিন মঙ্গলবার রাতে তাঁর গৃহকর্মী লাকি মোবাইল ফোনে এ চুরির ঘটনা জানান। এরপর বাসায় ফেরেন নায়িকা।

এরপর তিনি এসে দেখেন বেডরুমের ৩ আলমারির একটি খোলা। খেয়াল করে দেখতে পান যে, বেডরুমের জানালা ও বারান্দার ২টি গ্রিল কাটা। গোটা ঘর খুঁজে দেখেন তাঁর বাসায় চুরি হওয়া মালামালের তালিকায় রয়েছে—স্বর্ণের চুড়ি ৫ জোড়া মূল্য ৩০ লাখ টাকা, স্বর্ণের কানের দুল ৭ জোড়া মূল্য ১০ লাখ টাকা, স্বর্ণের নেকলেস ৩ টি মূল্য তিন লাখ টাকা, স্বর্ণের লকেট ৮টি মূল্য দুই লাখ টাকা, স্বর্ণের চেইন ১২টি মূল্য আনুমানিক ২৮ লাখ টাকা, ডায়মন্ডের নাকফুল ৭ টি মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ৫ টি বাজারমূল্য চার লাখ ২০ হাজার টাকা এবং নগদ ৬ লাখ টাকা।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর