একদিনের জন্যও সচল হয়নি ‘লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স’

আপডেট : ১৪ জুন ২০২৪, ১১:২৭ এএম

খাগড়াছড়িতে চিকিৎসক-নার্সসহ অন্যান্য জনবল ও যন্ত্রপাতির অভাবে চালু করা যাচ্ছে না লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। ২০২১ সালে ভারত সরকারের উপহার হিসেবে অ্যাম্বুলেন্সটি প্রদানের পর থেকে জেলার সদর হাসপাতালে পড়ে রয়েছে। তিন বছরে একদিনের জন্যও সচল হয়নি উপহারের এই অ্যাম্বুলেন্সটি।

সরেজমিনে দেখা যায়, জেলা সদর হাসপাতালের পেছনে খোলা আকাশের নিচে অযত্নে পড়ে আছে অ্যাম্বুলেন্সটি। এরই মধ্যে অ্যাম্বুলেন্সের অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। অ্যাম্বুলেন্সটি সচল করা যাবে কিনা তাও জানে না কর্তৃপক্ষ।

জানা গেছে, খাগড়াছড়ির কোনো হাসপাতালে আইসিইউ সম্বলিত স্বাস্থ্য সেবা নেই। মুমূর্ষু রোগীদের চট্টগ্রাম ও ঢাকা নিয়ে যেতে অনেক সময় ঝুঁকি নিতে হয় স্বজনদের। দ্রুত চিকিৎসক, নার্স ও চালক সংকট নিরসনে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চান নাগরিক সমাজ।

সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা স্বাস্থ্য কমিটির আহ্বায়ক জহুরুল আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে এত মূল্যবান এবং প্রয়োজনীয় অ্যাম্বুলেন্সটি কোনো কাজে আসছে ন। এটি চালু করা গেলে সাধারণ মানুষ সেবা পেত। আইসিইউ সুবিধা পেলে অনেক অসুস্থ রোগী সেবা পাবে।’

কাঙ্ক্ষিত সেবা চালু করতে প্রশিক্ষিত জনবল ও যন্ত্রাংশ ছাড়া সম্ভব নয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপন বাপ্পী বলেন, ‘২০২১ সালে অ্যাম্বুলেন্সটি আনার পর থেকে কোনো রোগীকে আনা নেওয়া করা সম্ভব হয়নি। সবচেয়ে বড় কথা আইসিইউ অ্যাম্বুলেন্স চালানোর দক্ষ স্বাস্থ্যকর্মী প্রয়োজন। আইসিইউ চালানোর মতো কেউ নাই। এ জন্য আমরা এটি কাজে লাগাতে পারিনি। অ্যাম্বুলেন্সটি সচল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।’

পাবনা মানসিক হাসপাতাল এলাকায় ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত বিশ্ব বিজ্ঞান কেন্দ্র ও মাতৃ মন্দির রক্ষার দাবি জানিয়েছে সৎসঙ্গ বাংলাদেশ। সম্প্রতি পাবনা মানসিক হাসপাতালের সম্প্রসারণ...
মেহেরপুরে ট্রাক ও অটরিকশার মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। খরব পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখন্ডে আসতে পারেনি। 
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।
লন্ডনের মাটিতে লাল-সবুজের আরও একটি গর্বের পতাকা উড়ল। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের মেইজব্রুক ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার...
পূর্ববিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ি ‘চুনকা কুটির’-এর সামনে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। জামিনে মুক্ত হওয়ার পর আইভী এই বাড়িতেই অবস্থান করছেন।
সরকার প্রিপেইড মিটারের চার্জ কমানোর নামে বিদ্যুতের দাম বাড়িয়ে দেশকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
লোডিং...

এলাকার খবর