বিশ্বের যে স্থানে ঘুরতে গেলে তুলতে পারবেন না সেলফি

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৩:৫৫ পিএম

আমারা যেকোনো ভালো মুহূর্তগুলোকে ক্যামেরা বন্ধী করে রাখতে চাই। আর ঘুরতে গেলে তো ছবি তোলা মাস্ট। আর সেলফি তো হরহামেশা তোলা হয়ই। কিন্তু বিশ্বের ৫টি জনপ্রিয় স্থান রয়েছে, যেখানে কোনো সেলফি তুলতে পারবেন না। আজ জানতে পারবেন  সেসব জায়গা সম্পর্কে, যেখানে আপনি ঘুরতে গেলেও সেলফি তুলতে পারবেন না। যদি সেই নিয়ম লঙ্ঘন করেন, তবে আপনাকে শাস্তিও পেতে হতে পারে।

ডিজনি পার্ক
শিশুদের প্রিয় ডিজনি ওয়ার্ল্ড এবং ডিজনি ল্যান্ডে ২০১৫ সালের ১ জুলাই থেকে নিষিদ্ধ করা হয়েছে সেলফি স্টিক। শুরুতে শুধুমাত্র রাইডগুলো নিষিদ্ধ করা হলেও, পরবর্তীতে পুরো পার্কে সেলফি স্টিক ব্যবহার বন্ধ করা হয়। তবে ২০২৩ সাল থেকে নতুন এক সুবিধা এনেছে ডিজনি। দর্শনার্থীরা এখন পার্কে ট্রাইপড ব্যবহার করতে পারবেন। তবে সেটি ১০ ইঞ্চির বেশি হতে পারবে না। তবে সেলফি স্টিক বা ট্রাইপড নিয়ে কোনো রাইডে চড়তে পারবে না।

ডিজনি পার্কের ভেতরে সেলফি স্টিক ব্যবহার নিশেধ। ছবি: ডিজনি এক্সপ্রেস

জোহানেসবার্গের লায়ন পার্ক
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের লায়ন পার্ক বেশ জনপ্রিয় সিংহ এবং ভালুকের বাচ্চাদের জন্য। এখানে পর্যটকরা তাদের সাথে সেলফি নিতে বেশ পছন্দ করে। যা তাদের বন্যপ্রাণী সংরক্ষণ নীতির বাইরে। তাই পার্কের জন্য নতুন নিয়ম করে দিয়েছে সেলফি তোলা নিয়ে। লায়ন পার্কের প্রশাসন সেলফি তোলা একেবারেই নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। তবে এখানে গেলে ছবি তুলতে পারবেন।

ফুকেটের বিচ
ফুকেটের সৈকতেও সেলফি তোলা একেবারেই নিষিদ্ধ। অনেকে ফাঁকি দিয়ে সেলফি তোলেন। তবে যদি সেলফি তুলতে গিয়ে একবার যদি ধরা পড়েন তাহলে কিন্তু কঠোর শাস্তি হতে পারে। আসলে ফুকেটের এই বিচটি আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছেই। আর এখানে বেড়াতে এসে পর্যটকরা বিমানের সঙ্গে ঝুঁকিপূর্ণভাবে ছবি তোলেন। যা বিপজ্জনক। পাইলটেরও মনোযোগ বিঘ্নিত হতে পারে। তাই দুর্ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত।

ফ্রান্সের গারুপ বিচ
ফ্রান্সের গারুপ বিচ খুবই জনপ্রিয় একটা জায়গা। কিন্তু এখানে এসে ভুলেও সেলফি তুলবেন না। তাহলে কিন্তু কঠোর শাস্তি হতে পারে। সমুদ্রে সেলফি তুলতে গিয়ে অনেকেই পড়েছেন দুর্ঘটনায়। তাই প্রশাসন থেকে এই বিচে সেলফি তোলা একেবারে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর