শাকিব ও তুফানকে নিয়ে বলিউড বিশ্লেষকের পোস্ট

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৪:১১ পিএম

বলিউডের সিনে বিশ্লেষক তরন আদর্শের নাম অনেকেই জানেন। সিনেমা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ তো বটেই সংবাদমাধ্যমের আগেই ব্রেকিং দেন তিনি।

এবার এই বিশ্লেষক এক্স ও ফেসবুকে পোস্ট করলেন শাকিব খান ও ‘তুফান’কে নিয়ে। জানালেন, তুফান ছবির বলিউড আপডেট। তার পোস্টে উল্লেখ করেন ছবিটি আগামী ৫ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে। 

তরন তুফানকে ‘স্ম্যাশ হিট’র সঙ্গে তুলনা করেন। শাকিব-চঞ্চলের নাম উল্লেখ করে লেখেন, ‘স্ম্যাশ হিট বাংলাদেশি তুফান ভারতে মুক্তি পাচ্ছে আগামী ৫ জুলাই।’  তবে তিনি এতে প্রযোজক হিসেবে শুধু এসভিএফের কথা বলেন।

জানা গেছে, সিনেমাটি প্রথমে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার কথা থাকলেও এটি এখন পশ্চিমবঙ্গের বাইরেও মুক্তির পরিকল্পনা করা হয়েছে। বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওস লিমিটেড, চরকি ও ভারতের এসভিএফ।

অন্যদিকে, এ ছবিটি গতকাল ( ২৮ জুন) মুক্তি পায় চার মহাদেশে। একযোগে রিলিজ হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন।

প্রসঙ্গত, তুফান নির্মিত হয়েছে একজন গ্যাংস্টারের গল্পে। ফিকশনধর্মী এ ছবির পটভূমি নব্বই দশকের। দ্বৈত চরিত্রে রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তাঁর বিপরীতে জুটি বেঁধেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা। আরও রয়েছেন পশ্চিমবঙ্গের রজত গাঙ্গুলিসহ গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ। পরিচালনা করেছেন রায়হান রাফী।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর