আমেরিকায় গৃহযুদ্ধ বাধলে এমন হবে?

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১০:১৫ পিএম

এমনই দৃঢ়চেতা ছিলেন অভিনেত্রী। ছবি: অ্যাপল টিভি

আমেরিকার চিরচেনা রূপ দেখা যাবে না। উল্টো এমন এক আমেরিকার দেখা মিলবে, যেখানে একজন নির্দ্বিধায় গুলি করে মেরে ফেলছে আরেকজনকে। টায়ারে বেঁধে একজন মানুষের গায়ে আগুন লাগিয়ে দেওয়াটাও স্বাভাবিক সেখানে। হাতে হাতে বন্দুক এই আমেরিকায়। আছে একনায়কও। সব মিলিয়ে গৃহযুদ্ধের মোড়কে এমন এক আমেরিকার দেখা পাওয়া যাবে, যা এখন কেউ কল্পনাও করতে পারবে না!

এমনই এক কল্পিত আমেরিকার দেখা পাওয়া যাবে ‘সিভিল ওয়ার’ ছবিতে। গত এপ্রিলে হলিউডের এই ছবিটি মুক্তি পেয়েছে। ৫০ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমা বেশ ব্যবসাও করেছে। এখনও পর্যন্ত ১২০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে ছবিটি। বর্তমানে অ্যাপল টিভিতে এই সিনেমাটি দেখা যাচ্ছে।

ওয়াগনার মোরা ও কেলি স্প্যানি—মন কেড়েছে এ দুজনের অভিনয়। ছবি: অ্যাপল টিভি

চলতি বছরে হলিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ‘সিভিল ওয়ার’ বেশ আলোচিত। এত আলোচনার জন্মের কারণ হলো এর গল্প বা প্লট। প্রথম দৃশ্যেই আমেরিকার প্রেসিডেন্টের ভাষণ দেওয়া দেখা হয়। সেখানে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার খবর দেন প্রেসিডেন্ট। তবে এই প্রতিপক্ষ অন্য কোনো দেশের নয়, বরং নিজের দেশেরই অন্য রাজ্যের বিরোধীদের। তাদের ওপরই বিমানহামলা করা হচ্ছে, বোমাও ফেলা হচ্ছে দেদারসে। এভাবেই প্রেসিডেন্টের দেওয়া ‘বিজয়’-এর সংবাদের মধ্যেই শোনা যায় আমেরিকাজুড়ে চলা গৃহযুদ্ধের ডঙ্কা। এর মধ্যেই কয়েকজন সাংবাদিক চান প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিতে, যদিও তা নেওয়া প্রায় অসম্ভব বলেই তাদের সহকর্মীদের বিশ্বাস। তবু তারা প্রায় হাজার মাইল পাড়ি দিয়ে এই যুদ্ধের মধ্যেই ওয়াশিংটন ডিসির দিকে যাত্রা শুরু করেন। আর এভাবেই শুরু হয় সিনেমার বয়ে চলা।

সিভিল ওয়ার ছবিতে খুবই বাস্তবিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে যুদ্ধের সময়কার পরিস্থিতি ও সেই সময়ের নৃশংসতা। পুরোপুরি ডিসটোপিয়ান একটি প্লটে বাস্তবের আবহ এতটা নিদারুণভাবে ফুটিয়ে তোলা কঠিন বটে। তবে সেই কাজটিই অবলীলায় করেছেন পরিচালক অ্যালেক্স গারল্যান্ড। ছবিটির সিনেম্যাটোগ্রাফি ও সাউন্ড ডিজাইন দুর্দান্ত ছিল। অত্যন্ত সাবলীল ছিল অভিনয়শিল্পীদের পারফরম্যান্সও।

কারস্টেন ডানস্ট ছিলেন অনবদ্য। ছবি: অ্যাপল টিভি

সিনেমায় মূল চরিত্র মূলত তিনটি। চরিত্রগুলো হলো—বিখ্যাত ফটোসাংবাদিক লি, জোয়েল ও সাংবাদিকতার হাতেখড়ি নিতে চাওয়া জেসি। চরিত্রগুলোকে পর্দায় রূপ দিয়েছেন যথাক্রমে কারস্টেন ডানস্ট, ওয়াগনার মোরা ও কেলি স্প্যানি। কারস্টেনের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। এমন একজন ভাবলেশহীন সাংবাদিকের চরিত্রে তিনি অভিনয় করেছেন, যিনি কিনা বোমার বিস্ফোরণ থেকে বাঁচার পরপরই ক্যামেরা হাতে অকুস্থলে নেমে যান ধ্বংস ও রক্তের ছবি তুলতে। মানুষের মৃত্যু তাকে বিচলিত করতে পারে না খুব একটা। অন্যদিকে জোয়েল সাংবাদিক হিসেবে যুদ্ধকে কখনো এড়িয়ে চলতে চায় না, বরং আরও সম্পৃক্ত হতে চায়। আর জেসি যেন আরেক লি হয়ে ওঠার সংগ্রাম করছে। এই তিনটি চরিত্র পুরো সিনেমায় পুরোপুরি সার্থকভাবে ফুটে উঠেছে। কারও অভিনয়ে মেদ ছিল না। ফলে দর্শক হিসেবে সিনেমার প্লটের সঙ্গে অভিনয়শিল্পীদের নৈপুণ্য মেলাতে কখনো ধাক্কা খেতে হয় না। যুদ্ধের উত্তেজনার সাথে সুন্দরভাবে মিশে যায় শিল্পীদের অভিনয়।

চলছে যুদ্ধ। ছবি: অ্যাপেল টিভি

সিনেমাটি নিয়ে সমালোচকদের আলোচনা উল্লেখযোগ্য। এই আলোচনার প্রধান একটি কারণ হলো এর গল্প। সারা বিশ্বকে গণতন্ত্রের সবক দেওয়া সামরিকভাবে অত্যন্ত উন্নত একটি দেশে যদি একনায়কতন্ত্র আসে, তবে পরিস্থিতি আসলে কেমন হবে! এই সিনেমায় যেমন আমেরিকার বহুবিভক্ত সমাজের প্রসঙ্গ উঠে এসেছে, তেমনি আছে বর্ণবাদ ও সব কিছু থেকে সরে গিয়ে উটপাখির মতো বালিতে মুখ গুঁজে থাকার প্রবণতার উল্লেখও। সিভিল ওয়ার দেখতেই দেখতেই বোঝা হয়ে যায় যে, দিন শেষে সংঘাতে গুলি-বোমা সবই আসলে চলে কোনো কারণ না জেনেই! যে গুলি ছোঁড়ে, সে শুধু জানে কেউ তাকে হত্যা করতে চাইছে। আর কিছু না। এভাবেই চলে যুদ্ধের ময়দানের হত্যা ও পাল্টা হত্যা।

সিভিল ওয়ার-এর একটি দৃশ্যে খুবই ছোট একটি চরিত্রে ছিলেন জেসি প্লেমনস। তবে গণহত্যার পর লাশ গুমের সেই দৃশ্যটি এই সিনেমার শ্রেষ্ঠ দৃশ্য। হাতে বন্দুক থাকলে, হত্যা করার লাইসেন্স থাকলে, একটা মানুষ আরেকজনকে কতটা তুচ্ছ কারণে হত্যা করতে পারে, তার প্রামাণ্য দলিল হয়ে থাকবে এই দৃশ্য।

সব মিলিয়ে ‘সিভিল ওয়ার’ আপনাকে দেবে নতুন স্বাদ। যুদ্ধের উত্তেজনা আপনাকে পেয়ে বসবে পুরোপুরি। আর শেষটায় হয়তো পাবেন কঠোর বাস্তবতার মোড়কে বিষণ্ণ বোধোদয়ের এক মিশ্র অনুভূতি। তবে দর্শক হিসেবে আপনার ১০৯ মিনিট খরচা করা যে জলে যাবে না, সেটি নিশ্চিত।

রেটিং: ৪.৬/ ৫.০০      

পরিচালক: অ্যালেক্স গারল্যান্ড
গল্প: অ্যালেক্স গারল্যান্ড
ভাষা: ইংরেজি
ধরন: ডিসটোপিয়ান থ্রিলার
মুক্তি: ১২ এপ্রিল ২০২৪, অ্যাপল টিভি

লেখক: সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক

দেশের সিনেমা অঙ্গনে ‘সাউথ ইন্ডিয়ান’ সিনেমার ছোঁয়া লেগেছে জোরেসোরে! বিশেষ করে ঈদ মৌসুম এলে সেটা আরও ভালো করে টের পাওয়া যায়। বেশির ভাগ সিনেমায় ভায়োলেন্স, হিরোইজম, মারমার-কাটকাট প্রেজেন্টেশনের...
একজন মানুষ পড়ে আছে খাদে। শীতল আবহাওয়ায় ঝরছে পেঁজা তুলোর মতো তুষার। তাতে প্রায় ঢেকে গেছে মানুষটির পুরো শরীর। জ্ঞান ফেরার পর থেকেই তার মাথায় গেঁড়ে বসে উদ্ধার পাওয়ার চিন্তা। অথচ তার নড়াচড়ার উপায় খুব...
এখন বিশ্বায়নের যুগ। বাকস্বাধীনতার সময়। সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমের রমরমা বাণিজ্যে পুরো দুনিয়াই হয়ে গেছে মতামত দেওয়ার উর্বর স্থান। তবে এক্ষেত্রে মতামত দেওয়ার চেয়ে বিচার করাটাই কি বেশি হয় না?...
২০১৬ সালের কথা। অব্রিদ শাইন পরিচালিত ‘অ্যাকশন হিরো বিজু’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে মালায়ালাম চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে (মলিউডে) পথচলা শুরু জিতু আশরাফের। পরবর্তী ৬ বছরে সহ-পরিচালক পরিচয়ে আরও চারটি...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর