মুহুরী নদীর বেড়িবাঁধের ৩ স্থানে ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৮:১৮ এএম

দুই দিনের ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলায় সদরের মুহুরী নদীর বেড়িবাঁধের ৩টি স্থান সোমবার ভেঙে গেছে। এতে লোকালয়ে ঢুকছে পানি।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে। এক পর্যায়ে বাঁধ উপচিয়ে ফুলগাজী বাজারে পানি প্রবেশ করে। দোকানে পানি ঢুকে যায়। রাত পৌনে ১১টার দিকে ফুলগাজী উপজেলায় সদর ইউনিয়নের দৌলতপুর এলাকার ৩টি স্থানে ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। কয়েক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া ভুঞা বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের জন্য শুকনো খাবারসহ দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।’

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা ইতি রানি আত্মহত্যা করেছেন। 
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। 
বাংলাদেশে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে সীমান্তের শূন্য রেখায় চার দিন রাখার পর ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার রাতের আধারে সীমান্ত এলাকা থেকে ওই ১২ জনকে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর