শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০১:০২ পিএম

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ফের রাজধানীর শাহবাগসহ বেশ কিছু এলাকায় অবস্থান নিতে শুরু করেছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ করার কথা আন্দোলনকারীদের। এরই অংশ হিসেবে সকাল থেকে জড়ো  হচ্ছেন তাঁরা। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে, কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে দুই আবেদনের শুনানি একসঙ্গে বেলা সাড়ে ১১টায় হবে বলে জানা গেছে।

সরেজমিনে বেলা সোয়া ১১টার দিকে শাহবাগ এলাকায় দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে শিক্ষার্থীদের খণ্ড খণ্ড মিছিল শাহবাগের দিকে আসছেন। ধীরে ধীরে শাহবাগ মোড়ে বাড়ছে আন্দোলনকারীদের সংখ্যা। শাহবাগ মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দেখা গেছে। 

সকাল থেকেই রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন। মহাখালীতেও অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। অনেকের হাতেই প্ল্যাকার্ড, ব্যানার। নানা স্লোগান দিচ্ছেন তারা। 

পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা ওই মহাসড়কের উভয় পাশ অবরোধ করেন তাঁরা।

এসময় সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ন্যায্যতার ভিত্তিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে, গতকাল মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকড’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ অনুযায়ী সারা দিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেডের আওতায় থাকবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে একপর্যায়ে ২০১৮ সালে পরিপত্র জারি করে কোটাব্যবস্থা বাতিল করা হয়। পরে ওই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে ২০২১ সালে একটি রিট হয়। কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তানের করা রিটের শুনানি নিয়ে সর্বশেষ গত ৫ জুন রায় দেন আদালত।

আদালতের রায়ে পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করা হয়। এ নিয়ে এরই মধ্যে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আর কোটা বাতিলের দাবিতে ফের মাঠে আছেন আন্দোলনকারীরা।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি...
সরকার ভাড়া নির্দিষ্ট করে দিলেও রাজধানীর লোকাল বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অভ্যন্তরীণ রুটে ৫ থেকে ১৫ টাকা বাড়তি নেওয়ার অভিযোগ তাদের।
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর পর এবার বাড়ানো হয়েছে লঞ্চের ভাড়া। সর্বনিম্ন ভাড়া ৩২ থেকে ৩৫ টাকা নির্ধারণ করেছে সরকার। ভাড়া বৃদ্ধিকে যৌক্তিক বলছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল...
সাক্ষাৎকালে অ্যাটর্নি-জেনারেল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। এ সময় তিনি রাষ্ট্রের স্বার্থ ও আইনি অধিকার সুরক্ষায় অ্যাটর্নি...
৩৪ লাখ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনতে সারা দেশে শুরু হয়েছে বিশেষ ক্যাম্পেইন। আজ শনিবার সকালে রাজধানীর কড়াইল বস্তিতে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
‘অবভিয়াসলি, ইন্ডিয়া উইল টেক নেসেসারি অ্যাকশনস টু প্রটেক্ট ইটস ইন্টারেস্টস।’ বাংলাদেশের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনার ঘোষণা আসার পর দিল্লি থেকে এল এমনই কড়া প্রতিক্রিয়া।...
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে বৃহস্পতিবার মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ নিয়ে আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সমালোচনা করে পোস্ট করেছেন জামায়াতে ইসলামীর...
সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে অতীত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসন সচল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর