মিরপুরে ক্লিনিক ভাঙার ঘটনা নিয়ে যা বললেন জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে বৃহস্পতিবার মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ নিয়ে আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সমালোচনা করে পোস্ট করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পিএম

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে বৃহস্পতিবার মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ নিয়ে আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সমালোচনা করে পোস্ট করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, ‘মধ্যরাতে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট চালানোর পর সেটি গুঁড়িয়ে দেয়।’

তিনি লেখেন, ‘এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর। রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।’

বিরোধীদলীয় নেতা পোস্টে আরও লেখেন, ‘কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এর পেছনে কারা রয়েছে, তা আর মোটেই অস্পষ্ট নয়। তাদের পেটের ক্ষুধা কোনোভাবেই নিবারণ হচ্ছে না। তারাই জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার এই সুযোগটিকে নিশ্চিহ্ন করে দিল।’

সর্বশেষ তিনি পোস্টে লেখেন, ‘সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছে। অন্যদিকে চলছে এই খেলা। আর কত দিন এ ধরনের খেলা চলবে? দুষ্কৃতিকারীদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না। সরকার ও বিরোধীদলের মধ্যে যতই মতানৈক্য ঘটুক ফ্যাসিবাদের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান...
একদল লংমার্চে গিয়ে বলে ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে ডিসেম্বরে ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট...
দেশের সংকটে সমাধানমূলক পরামর্শ না দিয়ে বিরোধী দল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সোমবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে এক...
সরকারের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণা করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন করেননি। এক কোটি মানুষের...
জ্বালানির মূল্যবৃদ্ধি পরও সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করছে বলে জাানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
৩৪ লাখ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনতে সারা দেশে শুরু হয়েছে বিশেষ ক্যাম্পেইন। আজ শনিবার সকালে রাজধানীর কড়াইল বস্তিতে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
‘অবভিয়াসলি, ইন্ডিয়া উইল টেক নেসেসারি অ্যাকশনস টু প্রটেক্ট ইটস ইন্টারেস্টস।’ বাংলাদেশের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনার ঘোষণা আসার পর দিল্লি থেকে এল এমনই কড়া প্রতিক্রিয়া।...
সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে অতীত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসন সচল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর