গুলি করেছে বাইডেনের লোক, অভিযোগ কলিন্সের

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১০:১৭ এএম

নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর যে হামলা হয়েছে তার নিন্দায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর পাতা। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ওপরও দায় চাপিয়েছেন কেউ কেউ।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পেনসিলভানিয়ায় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হামলার শিকার হন ট্রাম্প। কানে গুলি লেগে রক্তাক্ত হলেও প্রাণে বেঁচে যান তিনি। তবে এতে প্রাণ গেছে বন্দুকধারীসহ দুজনের।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হামলায় দায় দিচ্ছেন ক্ষমতাসীন বাইডেন সরকারের ওপর। এর পক্ষে কোনো প্রমাণ না দিতে পারলেও তারা বলছেন,  ট্রাম্প আবার সরকার গঠন করেন; এমনটা চাইছে না বর্তমান সরকারের একটি অংশ।

ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টেলিগ্রাম ও সোশ্যাল ট্রুথের মতো মাধ্যমগুলো ব্যবহারকারীরা হামলার নিন্দা জানিয়ে পোস্ট দিচ্ছেন। 

জর্জিয়ার রিপাবলিকান প্রতিনিধি মাইক কলিন্স ট্রাম্পের সমাবেশে হামলার জন্য বাইডেনকে অভিযুক্ত করে পোস্ট দিয়েছেন এক্স–এ। তিনি লিখেছেন, ‘গুলির আদেশ দিয়েছেন বাইডেন।’ এ নিয়ে অবশ্য কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি। তাঁর বিস্তারিত বক্তব্যও পাওয়া যায়নি।

এ ছাড়া কেউ আবার লিখেছেন, হামলাকারী বামপন্থী অ্যান্টিফা গ্রুপের সদস্য বা হিজড়াদের পক্ষে কাজ করছিলেন। তবে কোনো পোস্টই এসব দাবির পক্ষে প্রমাণ দেওয়া হয়নি।

অবশ্য সার্বিক পরিস্থিতিতে এখনই কাউকে এ নিয়ে বিশ্লেষকরা সিদ্ধান্তে না পৌঁছাতে অনুরোধ করেছেন। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক ডিজিটাল ডেমোক্রেসি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা রবার্টা ব্রাগা এক্স–এ লিখেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, কে গুলি চালিয়েছে বা এই হামলার পেছনে কারা তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে।’

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর