ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সেন্টকম জানিয়েছে, তাদের অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ও উপকূলীয় নজরদারি কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা-সংক্রান্ত স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সেন্টকম উল্লেখ করেছে, ১৯ জুলাই রাত ১০টায় এই হামলা কার্যক্রম শেষ হয়। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর ইরানের হামলার সক্ষমতা আরও কমিয়ে আনার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সর্বাধিনায়কের নির্দেশনায় যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী ইরানকে জবাবদিহিতার আওতায় আনছে।
এতে আরও উল্লেখ করা হয়, সেন্টকমের বাহিনী অত্যন্ত সতর্ক, নিবদ্ধ-লক্ষ্য, বিধ্বংসী সক্ষমতাসম্পন্ন এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।



