‘আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে মোকাবিলা করা হবে’

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০২:২৬ পিএম

চলমান কোটা আন্দোলন ইস্যুতে আদালতের নির্দেশনা রয়েছে। আদালতের নির্দেশনা না মেনে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করলে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে আজ সোমবার সকালে হোসাইনী দালান ইমামবাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর এসব কথা বলেন তিনি। 

কমিশনার বলেন, ১৭ জুলাই তাজিয়া মিছিলসহ যত ধরনের আয়োজন আছে, সব নির্বিঘ্ন করতে প্রস্তুত প্রশাসন। সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, মিছিল ঘিরে উচ্চভবনগুলো থেকে নিরাপত্তা জোরদার করা হবে। সিসিটিভির মাধ্যামে পর্যাবেক্ষণের পাশাপাশি থাকবে তল্লাশি ও সাইবার চেকিং।

মিছিল ঘিরে জঙ্গি তৎপরতা রুখতে নজরদারি এরই মধ্যে বাড়ানো হয়েছে বলেও জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। এছাড়া ছুরি, চাকু, দাহ্য পদার্থ নিষিদ্ধ, উচু পতাকা ব্যবহার না করার অনুরোধ জানানও তিনি।

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি আলি আকবর খান। গতকাল সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তর কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।  
সোমবার ভোরে কমলাপুর রেলস্টেশনে ছিলে উত্তরাঞ্চলসহ বিভিন্ন গন্তব্য থেকে আসা যাত্রীদের ভিড়। তবে ছুটি শেষ হলেও ঢাকামুখী যাত্রীদের চাপ এখনো বাড়েনি। আগামী কয়েকদিনে এই চাপ বাড়বে, বলছেন সংশ্লিষ্টরা।
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে আগামীকাল সোমবার। এ মামলায় সরকার আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে ভুক্তভোগী মায়েদের সাক্ষ্য ও বক্তব্য নেয়া হবে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরে এ কথা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর