ঢাবিসহ বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০২:৪৯ পিএম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, ফরিদপুর ও কক্সবাজারে বিজিবি মোতায়েন হয়েছে।’

এর আগে মঙ্গলবার রাতে বিজিবি জানিয়েছিল, চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রংপুর এবং রাজশাহীতে বিজিবি মোতায়েন হয়েছে।

গত কদিন ধরেই ঢাকাসহ সারা দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। সোমবার সংঘর্ষ হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে সর্বশেষ মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে সারা দেশে ছয়জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার দিনভর ব্যাপক সহিংসতার পর দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া বন্ধ করা হয় স্কুল–কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। 

ইউজিসির নির্দেশনার পর বুধবার ঢাকা বিশ্বিবদ্যালয়সহ দেশের অনেক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের হলত্যাগ করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের কাজের প্রশংসা করে বাহিনীকে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর...
রোদ, বৃষ্টি, ঝড় কিংবা বৈরী আবহাওয়া—কোনো প্রতিকূলতাই সীমান্তে দায়িত্ব পালন থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বিরত রাখতে পারছে না। দেশের দুর্গম সীমান্ত এলাকায় দিন-রাত টহল ও নজরদারি জোরদার...
ভারত থেকে সম্প্রতি কাউকে পুশ-ইন করতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে তিনি বলেছেন, যদি সেদেশে কোনো বাংলাদেশি থাকে, তবে যাচাই–বাছাইয়ে ফেরানো হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের ৫টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার বাহিনীটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর