কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে 

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৯:৩০ পিএম

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা নিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

গত কদিন ধরে চলা এই আন্দোলন সহিংস হয়ে ওঠে সোমবার। এদিনের আন্দোলনের সময় অনেক শিক্ষার্থী আহত হলেও আজ মঙ্গলবারের সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে। সবমিলিয়ে ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স ‘বাংলাদেশে কোটাবিরোধী সহিংস বিক্ষোভের মধ্যে ছাত্র নিহত’ শিরোনামে প্রতিবদেন প্রকাশ করেছে। এতে বলা হয়, বাংলাদেশের উত্তরাঞ্চলে মঙ্গলবার একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীরা প্রধান মহাসড়ক ও রেলপথ অবরোধ করায় রাজধানী ঢাকাসহ কয়েকটি স্থানে বিক্ষোভকারী ও ক্ষমতাসীন দলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আমেরিকান সংবাদ সংস্থা এপি কোটা সংস্কার আন্দোলন ঘিরে পাঁচজনের প্রাণহানির খবর দিয়েছে। ‘বাংলাদেশে কোটা নিয়ে সহিংসতায় পাঁচজন নিহত, আহত বেশ কয়েকজন’ শিরোনামে প্রতিবেদনে এপি লিখেছে, ‘কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোটা সংষ্কার আন্দোলন নিয়ে বাংলাদেশে পৃথক দুটি ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রাজধানীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং অন্য স্থানে মঙ্গলবারও সহিংসতা অব্যাহত রয়েছে।  নিহতদের মধ্যে অন্তত তিনজন ছাত্র এবং একজন পথচারী। ঢাকায় মারা যাওয়া আরও একজনের পরিচয় জানা যায়নি।’

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘বাংলাদেশে কোটাবিরোধী বিক্ষোভের সময় অন্তত এক শিক্ষার্থী নিহত।’ এতে বলা হয়, ‘সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে বিক্ষোভের সময় এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। বিক্ষোভকারী এবং সরকারপন্থী ছাত্র সংগঠনের মধ্যে সহিংস সংঘর্ষের সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে এবং লাঠিচার্জ করেছে।’

আন্দোলনরত শিক্ষার্থীদের ছবি প্রকাশ করে টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘শত শত শিক্ষার্থী কেন বাংলাদেশে বিক্ষোভ করছেন?’ এতে বলা হয়েছে, ‘সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে বিক্ষোভে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।’

আরও পড়ুন:

ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ থেকে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। গতকাল বুধবার যন্তর মন্তরে যাওয়ার পথে তাদের আটক করা...
ফ্রান্সে প্রায় ৩ সপ্তাহের বিক্ষোভ-সহিংসতায় অন্তত ১৯০ শিক্ষার্থী আহত হয়েছে। আটক করা হয়েছে ৫ হাজারের বেশি মানুষকে। আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে ৫০০ স্কুল।
ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও শিক্ষক সংকটের প্রতিবাদে আন্দোলন জোরালো হয়েছে। বিক্ষোভ ঘিরে এ পর্যন্ত আটক হয়েছেন অন্তত ৫ হাজার আন্দোলনকারী। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে অনেকের...
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি - সিজেপি। প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ১০ অক্টোবর যন্তর মন্তরে...
ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের সরকার মূল্যায়নের চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। আজ বৃহস্পতিবার দুপুরের রাজধানীতে তিনি এ কথা...
গত ১৭ বছরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার সেটা বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বৃহস্পতিবার ইউনিসেফ প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান...
ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
লোডিং...

এলাকার খবর