এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসান। সৌন্দর্য আর অভিনয় দক্ষতায় ঢাকাই চলচ্চিত্রের পাশাপাশি কলকাতার সিনেমায়ও প্রথম সারির অভিনয়শিল্পী জয়া। তাইতো একের পর এক সিনেমা থাকে তাঁর হাতে।
বর্তমানে পশ্চিমবঙ্গে মুক্তির অপেক্ষায় রয়েছে জয়ার দুটি সিনেমা। এর মধ্যে একটি হলো ‘ডিয়ার মা’। নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী জয়া।
এ ছাড়া জয়ার আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায়। সিনেমার নাম ‘ওসিডি’, বানিয়েছেন সৌকর্ষ ঘোষাল। সিনেমাটি মুক্তির তারিখ এখনও ঠিক হয়নি।
‘ওসিডি’ প্রসঙ্গে জয়া জানান, অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার নিয়ে ছবির গল্প। যারা ভালো কনটেন্ট দেখতে চান, তাঁদের জন্য এটি দারুণ সিনেমা বলে মনে করেন এই অভিনয়শিল্পী।



