মেকআপের যে ভুলে ব্রণের সমস্যা বাড়ে

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৪:১৩ পিএম

ক্লাস পার্টিতে নিজের ফেসপাউডার নিয়ে যেতে ভুলে গিয়েছিল রিয়া। সমস্যা কী! প্রিয় বন্ধুটির কাছে তো আছেই-এই ভেবে নিশ্চিন্ত ছিলেন তখন। সপ্তাহ না পেরোতেই রিয়া দেখলেন ছোট ছোট ব্রণে ভরে উঠেছে তার গাল। তাইতো ডার্মাটোলজিস্টরা সব সময় বলেন, অন্যের ব্যবহৃত মেকআপ সামগ্রী ব্যবহার বা নিজের মেকআপ অন্যের সঙ্গে ভাগ করা একেবারেই উচিত নয়।

মেকআপের সময় আমরা এমন অনেক ভুলই করে থাকি যার দরুণ ত্বকে ব্রণ, ফুসকুঁড়ি, জ্বালাপোড়া ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়।

প্রতিটি মানুষের ত্বক আলাদা। যে মেকআপ সামগ্রী আপনার বান্ধবীর ত্বকে মানিয়ে গেছে, তা আপনার ত্বকে মানানসই না-ও হতে পারে। তাই অন্যের মেকআপ ব্যবহারের আগে সতর্ক হোন।

ফাউন্ডেশনের সঠিক রং কিংবা লিপস্টিকের শেড নির্বাচন করতে বিভিন্ন দোকানে মেকআপ সামগ্রীর ‘টেস্টার’ রাখা থাকে। দোকানে আসা সকলেই এসব ব্যবহার করেন, তাই কখনো সরাসরি মুখে লাগানো উচিত নয়। পরখ করে দেখতে হলে, হাতে লাগিয়ে নিন। 

নিখুঁতভাবে আইশ্যাডো বা ফাউন্ডেশন দেয়ার জন্য আমরা অনেকেই আঙ্গুল (ফিঙ্গারটিপ) ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের হাতের তালুতে প্রচুর জীবাণুর বাস তাই অপরিষ্কার হাতে মেকআপ দিলে ব্যাকটেরিয়া সংক্রমণের আশংকা থাকে। মেকআপে তাই স্পঞ্জ এবং ব্রাশ ব্যবহার করাটাই সবচেয়ে ভালো। তবে সেক্ষেত্রেও জোরে ঘষামাজা করা যাবে না; ত্বকে জ্বালাপোড়ার সৃষ্টি হতে পারে।   

আমাদের একটা সাধারণ প্রবণতা হলো, মুখে মেছতা, রোদে পোড়া দাগছোপ, ব্রণের দাগ কিংবা কাঁচা ব্রণ থাকলে মেকআপের সময় ভারি ফাউন্ডেশন দিয়ে তা ঢাকার চেষ্টা! যুক্তরাজ্যের তারকা মেকআপ আর্টিস্ট শার্লট টিলবারি এ প্রসঙ্গে বলেছেন, 'ত্বকের ত্রুটি ঢাকতে পুরু স্তরের ফাউন্ডেশন দেওয়ার ফলে তা দেখতে যেমন কেকি ও নির্জীব হয়; তেমনি আপনার পোরস এবং ভাঁজগুলোও স্পষ্ট হয়।'

একদিনে ভারি মেকআপ করাটা যেমন ত্বকের জন্য ক্ষতিকর, তেমনি প্রতিদিন হালকা মেকআপ করাটাও ত্বকের জন্য ক্ষতির সামিল। কেননা,  ত্বকের কোষগুলোতে তখন অক্সিজেন চলাচল ব্যাহত হয়। পেশাগত কারণে যাদের প্রতিদিন মেকআপ করতেই হয়, তারা অন্তত একদিন মুখে কিছু ব্যবহার করবেন না।

মেকআপ সামগ্রীরও সঠিক যত্ন দরকার। দীর্ঘদিন মেকআপ ব্রাশ অপরিষ্কার রাখলে বা লিপস্টিক, ফাউন্ডেশন খোলা অবস্থায় রেখে দিলে, তাতে খুব দ্রুত জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে। এতে মুখের ত্বকে ফাঙ্গাল একনে হওয়ার ঝুঁকি বেড়ে যায়। প্রতিবার মেকআপের পরই তাই পাফ, ব্রাশসেট প্রভৃতি পরিষ্কার করে নিন।

শেষে বলব সবচেয়ে মারাত্মক ভুলটির কথা যা আমরা প্রায়ই করে থাকি- ত্বক থেকে মেকআপ ঠিকমতো না তোলা। ঘণ্টাব্যাপী অ্যাপ্লাই করা মেকআপ পরিষ্কার করতে দশ মিনিট ব্যয় করতেও সংকোচ হয় অনেকের! দিনশেষে বাড়ি ফিরে যতো ক্লান্তিই লাগুক, মেকআপ তোলার বিকল্প নেই। এবং এই তোলার অর্থ শুধু পানি দিয়ে মুখ পরিষ্কার করাকে বোঝায় না; মেকআপ ওয়াইপস, নারকেল তেল, ক্লিনজার, স্ক্রাবার প্রভৃতির মাধ্যমে একটি পরিপূর্ণ স্কিনকেয়ার রুটিন অনুসরণ করতে হবে।

তথ্যসূত্র- বিজনেস ইনসাইডার 

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর