গরমেও কেন ময়েশ্চাইরাইজার!

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১০:২৩ এএম

টানা বৃষ্টির পর আবার প্রচণ্ড মাত্রায় বেড়ে গেছে গরম। রোদে পুড়ে, ঘেমে ইতিমধ্যেই সবার ত্বকের অবস্থা খারাপ। এমন আবহাওয়ায় অনেকেই হয়তো ক্রিম বা ময়েশ্চারাইজার লাগানোর কথা চিন্তা করবেন না।

কিন্তু গরমের মাত্রাতিরিক্ত তাপপ্রবাহে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়। এসময় তাই ত্বকের যত্ন নেয়া বিশেষ গুরুত্বপূর্ণ।

গরমে ত্বকের যত্নে ময়েশ্চারাইজার ব্যবহার কি ঠিক?  

গরমে ত্বক তৈলাক্ত হয়ে ওঠা আসলে পানিশূন্যতা বা ডিহাইড্রেশনের লক্ষণ। এসময় শরীর পানির পরিমাণ ধরে রাখতে সেবামের উৎপাদন বাড়ায়। সেবাম হলো সেবেসিয়াস গ্রন্থি থেকে নিঃসৃত এক ধরনের তৈলাক্ত তরল। অতিরিক্ত সেবামের জন্যই সারাদিন মুখ চিটচিট করে। ফলে যাদের ত্বক তৈলাক্ত, গরমে তারাও নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।   

এছাড়াও গরমে মানুষ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বেশি সময় কাটায়। কৃত্রিমভাবে ঠাণ্ডা করা রুমে ডিহিউমিডিফাইড বাতাস থাকে, যা আপনার ত্বককে শুষ্ক করে মুখের বলিরেখা এবং ভাঁজগুলোকে আরও স্পষ্ট দেখায়। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গরমেও তাই ভোলা যাবে না ময়েশ্চারাইজারের কথা। 

তবে গরমে শীতের মতো ভারি ক্রিম বেজড ময়েশ্চারাইজার লাগাবেন না। এই সময় ত্বক ভালো রাখতে জেল বেসড বা ওয়াটার বেসড ময়েশ্চারাইজার লাগাতে হবে।   

গরমে ত্বকের আর্দ্রতা ধরে রাখার আরও উপায়

শুধু গরমের মৌসুমেই নয়, সারা বছরের জন্যই দিনে দুই-তিনবার একটি নন-কমেডোজেনিক (অয়েল ফ্রি) ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে ত্বক কোমল থাকবে।

অয়েল-বেসড ময়েশ্চারাইজার যদি লাগাতেই হয়, তাহলে সামান্য পরিমাণে ব্যবহার করুন কিংবা ত্বক ভেজা থাকা অবস্থায়ই লাগান।

মুখের প্রতি যত্নশীল হলেও আমরা পায়ের কথা ভুলে যাই! অথচ যেকোনো ঋতুতেই আমাদের পা থাকে সূর্যের সবচেয়ে বেশি সংস্পর্শে। পা দ্রুত আর্দ্রতা হারিয়ে রুক্ষ-শুষ্ক হয়ে ওঠে; তাই পায়ে একটি ভারি, ক্রিমজাতীয় ময়েশ্চারাইজার লাগান।  

গরমে ত্বকের যত্নে রাখতে ওভারনাইট মাস্ক ব্যবহার করতে পারেন। এই মাস্ক ত্বকের গভীরে গিয়ে সারারাত পানি ধরে রাখবে এবং ত্বককে টানটান করে বয়সের ছাপ দূর করবে।   

মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজারের কাজ করে। সমপরিমাণ গোলাপজল ও গ্লিসারিনের মিশ্রণে মধু যোগ করুন। লাগানোর কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। গরমে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে উঠলে ক্লিনজারের পরিবর্তে দুধের সর আর মধু দিয়ে ত্বক পরিষ্কার করতে পারেন।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর