হঠাৎ বুকের ব্যথায় যা করবেন

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৫:০৪ পিএম

বুকে ব্যথা, অনেকের জন্য নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অনেকেই বুকে ব্যথার কারণ কী? তা বুঝতে পারেন না। বর্তমানে হৃদরোগের ঝুঁকি অনেক বেশি বাড়ছে। হঠাৎ বুকে ব্যথা, অনেকেই না বুঝে নিজের মতো করে ওষুধপত্র খেয়ে থাকেন। এতে কিন্তু বিপদ কমে না। শুরুতে বুকে ব্যথার অবহেলা করলে, পরবর্তীতে হার্ট অ্যাটাকও হতে পারে। 

বিভিন্ন কারণে বুকে ব্যথা অনুভুত হতে পারে। যেমন– হার্টে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হলে বুকে ব্যথা হতে পারে। এছাড়া হৃদপিণ্ডে রক্তনালীর ব্লকেজের কারণেও হতে পারে। আবার ফুসফুসে সংক্রমণ হলে বুকে ব্যথা অনুভুত হয়। যে কোনো বয়সেই হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। তবে, যারা ধূমপান করেন, যাদের রক্তে কোলেস্টরলের মাত্রা বেশি থাকে অথবা ডায়াবেটিসের সমস্যায় যারা ভুগছেন, তাদের হৃদরোগের ঝুঁকি বেশি থাকে।  

আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজের প্রভাষক ডা. আফরিদা ইসলাম মনে করেন, বুকে ব্যথা হলেই যে বিপদ সংকেত ব্যাপারটি এমন নয়। অনেক সময় গ্যাসের ব্যথা থেকে বুকে ব্যথা হতে পারে। অনেকেই এই দু্ই ব্যথাকে গুলিয়ে ফেলেন। এ ক্ষেত্রে বুকে জ্বলুনি হচ্ছে, নাকি প্রচণ্ড ব্যথা করছে, চিনচিনে ব্যথা হচ্ছে নাকি হাঁসফাঁস করছেন?  তা ভালোভাবে বুঝতে হবে। বুকে জ্বলুনি বাদে প্রচণ্ড ব্যথা, চিনচিনে ব্যথা এবং নিঃশ্বাস নিতে কষ্ট হলেই অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপর ইসিজি করে নিশ্চিত হতে হবে।

লক্ষণ
১. নিজেকে অনেক বেশি দুর্বল লাগা। চলাফেরা করতে ইচ্ছে না করা।  
২. শ্বাসকষ্ট হওয়া। বুকে হঠাৎ অনেক বেশি চাপ অনুভব করা। 
৩. অনেক ক্ষেত্রে বুক ভারী লাগে, বুকে তীব্র ব্যথা অনুভূত হয়।
৪. বুকের ব্যথা হাত থেকে চোয়াল এবং পরবর্তীতে পিঠ পর্যন্ত ছড়িয়ে পড়ে। 
৫. শরীরের রক্তচাপ কমে যাওয়া।  
৬. বমি বমি ভাব অথবা বমি হওয়া।
৭. জ্ঞান হারানোর মতো অবস্থা তৈরি হওয়া।

ডা. আফরিদা ইসলাম বলেন, ‘হৃদরোগের অন্যতম প্রধান কারণ অনিয়মিত জীবনযাপন। এ ছাড়া বাইরের তেলযুক্ত খাবার, ফাস্টফুড, জাঙ্কফুড, চর্বিযুক্ত খাবারে মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে। তাই নিয়মিত শরীরচর্চা করতে হবে। বাইরের ফাস্টফুড, চবিমুক্ত খাবার পরিহার  করতে হবে। এছাড়া ডায়াবেটিস, উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। আর বুকে চিনচিনে ব্যথা শুরু হলে যত কষ্টই হোক ধূমপান পরিহার করতে হবে। এ ছাড়া বুকে ব্যথা হলে অন্যকে জানান। অনেক সময় নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।’  

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের বড় একটি অংশই বাজারে নেই। ফলে প্রেসক্রিপশন হাতে এক ফার্মেসি থেকে অন্য ফার্মেসিতে ছুটেও মিলছে না অত্যন্ত প্রয়োজনীয় এসব ওষুধ। উৎপাদকেরা বলছেন, দীর্ঘদিন লোকসানে থাকা অনেক...
দেশের একমাত্র বিশেষায়িত সরকারি ক্যানসার হাসপাতালে দিন দিন বাড়ছে রোগী, পাল্লা দিয়ে বাড়ছে ভোগান্তিও। রেডিওথেরাপি বা কেমোথেরাপির জন্য রোগীদের অপেক্ষা করতে হয় দেড় বছর পর্যন্ত। অপারেশনের সিরিয়াল পেতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ২৫৬ জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর