সোনাম কাপুরের মতো ফিট থাকতে চান? জানুন তাঁর ডায়েট চার্ট

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৭:৪৯ পিএম

সোনম কাপুরের মতো ‘ফ্যাশনিয়েস্তা’ বলিউডে খুব কম নায়িকাই রয়েছেন। আভিজাত্য আর রুচির মেলবন্ধনে তাঁর সাজপোশাক বরাবরই প্রশংসনীয়। সেই সঙ্গে নজরকাড়া তো বটেই। ফ্যাশন মিটারেও তিনি সর্বদা শিরোনামেই থাকেন। সোনমের এই চাবুক ফিগারের নেপথ্যের রহস্য জানেন? তাঁর নিত্যদিনের ডায়েটেই রয়েছে এই চাবিকাঠি।

মা হওয়ার পর, ঠিক আগের মতোই গ্ল্যামারাসে ফিরেছেন সোনাম কাপুর। কীভাবে নিজেকে এভাবে ধরে রেখেছেন নায়িকা, জানেন? সেই রহস্য এবার ফাঁস করলেন সোনম নিজেই। এর পেছনে রয়েছে তাঁর রোজকার সিক্রেট ডায়েট চার্ট। যেখানে রয়েছে পুষ্টিকর, সুস্বাদু ও স্বাস্থ্যকর সব খাবারদাবার। এই ডায়েট চার্ট মেনে চলতে পারলে আপনিও হতে পারেন সোনাম কাপুরের মতো তন্বী চেহারা অধিকারী।

মা হওয়ার পর, ঠিক আগের মতোই গ্ল্যামারাসে ফিরেছেন সোনাম কাপুর। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

সম্প্রতি ভারতীয় এই অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি সারাদিনের একটি ডায়েট প্ল্যান দেখিয়েছেন। সেটি তিনি নিজেই ফলো করেন। সেখানে দেখা যায়, সকাল ৬টায় ঘুম থেকে ওঠেন অভিনেত্রী। এসময় ব্রেকফাস্ট টি নয়, বরং এক গ্লাস গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে পান করেন। এই পানীয় প্রতিদিন পান করলে একদিকে যেমন হজম ক্ষমতা বাড়ে, তেমন ডিহাইড্রেশন হয় না।

তারপরই তাঁর লিস্টে থাকে বিশেষ এক কফি। যা তৈরি করেন ওট মিল্ক, কোলাজেন এবং এক চামচ চকলেট দিয়ে। একে বলা হয কোলাজেন কফি। সকাল ঠিক পৌনে ৭টায় আমন্ডস খান। অবশ্য এটা তিনি রাতেই ভিজিয়ে রাখেন। এই খাবারটি শরীরের প্রোটিন এবং ফাইবারের ঘাটতি পূরণ করে। চুল এবং স্কিনের জন্যেও বেশ স্বাস্থ্যকর আমন্ড।

দুপুর দেড়টাই সারেন মধ্যাহ্নভোজ। যেখানে চিকেন আরাবিয়াতা পাস্তার সঙ্গে থাকে ডিম এবং টোস্ট। তার সঙ্গে রোস্টেড চিকেন। বিকেল ৪টাই আর হট কফি থাকে ডায়েটে। সন্ধ্যায় স্ন্যাকসে থাকে ‘চিকেন অন টোস্ট’। আর রাতে শুধু গরম স্যুপ খান সোনম।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর