খায়রুল-সাদিয়ার ‘৯ ডিসেম্বর সন্ধ্যায়’

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৯:০৪ এএম

পথচলার ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পদার্পণ করছে মাছরাঙা টেলিভিশন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে চ্যানেলটিতে প্রচার হবে বিশেষ নাটক ‘৯ ডিসেম্বর সন্ধ্যায়’। 

মিনাল হাবিবি অর্থি ও সিয়াম খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তিহান খান। কেন্দ্রীয় চরিত্রে জুটি বেঁধেছেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। 

নাটকটির গল্পে দেখা যাবে, আসিফ একটা পত্রিকা অফিসে চাকরি করে। ফাতিমার সঙ্গে প্রেম তার। জন্মদিনের এক সকালে ফাতিমার ফোনেই ঘুম ভাঙে আসিফের। বিকেলে প্রেমিকার সঙ্গে দেখা করতে যায় সে। ফাতিমা তাকে একটা পুরনো ঘড়ি উপহার দেয়। ঘড়িটা অচল ছিল। পথে এক মেকারের কাছ থেকে ঘড়িটা ঠিক করে নেয়। কয়েকদিন পর ফাতিমার সাথে দেখা হলে আচমকাই আসিফ তাকে বলে, ‘চলো বিয়ে করে ফেলি’। 

৯ ডিসেম্বর সন্ধ্যায় নাটকের আরেকটি দৃশ্য। ছবি: মাছরাঙা

যেই কথা সেই কাজ। বিয়ে করে ফাতিমাকে ঘরে তোলে আসিফ। সকালে ঘড়ির অ্যালার্মের শব্দে আসিফের ঘুম ভাঙে। ঘরে সে ছাড়া কেউ নেই। আসিফ লাফিয়ে ওঠে। ডিজিটাল ক্যালেন্ডার চেক করে। আজ ১০ ডিসেম্বর। হাফ ছেড়ে বাঁচে সে। সময়ের ফাঁদ থেকে বের হতে পেরেছে তাহলে! এমন সময় পাশের রুম থেকে ফাতিমা চা নিয়ে হাজির হয়। আসিফের তখনই মনে হয়ে যে, গতকাল সন্ধ্যায় তাদের বিয়ে হয়েছে। দু’জনের রোমান্টিক খুনসুটি হয়। ফাতিমা রান্না ঘরে চলে যায় অন্য কাজে। নাম্বারের পাশে নাম লিখে আসিফ, তার পাশে ব্র্যাকেটে একটা তারিখ লেখে। এভাবেই এগিয়ে চলে নাটকটির গল্প।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর