মেঘালয়ের এই ৫ জায়গা সম্পর্কে জানে না অনেকে

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১২:০৭ পিএম

বর্ষায় ঘোরাঘুরির স্থানগুলোর মধ্যে অন্যতম মেঘালয়। ভারতের পূর্ব রাজ্যে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর জায়গা। আমাদের দেশ থেকে সিলেট ও ময়মনসিংহের সঙ্গে স্থল সীমান্ত আছে মেঘালয়ের। খুব সহজে যাওয়া যায় বলে অনেকে সুযোগ পেলেই ঘুরতে চলে যান এই মেঘালয়ে।

সংস্কৃতে মেঘালয় মানে মেঘ বা মেঘের আবাস। মেঘালয় পর্যটন স্থানটি তার সুন্দর পর্বতমালা, ভারী বৃষ্টিপাত, রোদেলা দিন, উচ্চ মালভূমি ও জলপ্রপাতের জন্য বেশ বিখ্যাত। এখানে ডাবল ডেকোর লিভিং রুট ব্রিজ, আরওয়াহ গুহা, লালং পার্কের মতো দারুণ সব জায়গা রয়েছে। এ ছাড়াও সুন্দর অনেক জায়গা আছে যেগুলো সম্পর্কে অনেকেই জানেন না।

মাওসাওডং জলপ্রপাত: এটি দেনডো জলপ্রপাত নামেও পরিচিত। জায়গাটি খুব একটা পরিচিত না হলেও, বেশ সুন্দর। সোহরা জেলার মাওকামা গ্রামে অবস্থিত এই জলপ্রপাতটি। সবচেয়ে ভালো দিক হলো এই জায়গাটিতে পর্যটকদের ভিড় অনেকটাই কম। আপনি যদি নিরিবিলি কোনো জায়গায় যেতে চান, তবে এখানে ঘুরে আসতে পারেন।

মাওলংবনা গ্রাম: মেঘালয়ে ঘুরে দেখার জন্য মাওলিংবনা গ্রাম হতে পারে অন্যতম সেরা অফ বিট জায়গা। এই গ্রামটি পূর্ব খাসি এলাকার পার্বত্য জেলায় অবস্থিত। এই জায়গাটি ২০০ মিলিয়ন বছরের পুরনো জীবাশ্মের জন্য বেশ পরিচিত। এ ছাড়া বেশ সুন্দর বনাঞ্চলও রয়েছে গ্রামটিতে।

কংথং গ্রাম: এই কংথং গ্রাম মেঘালয়ের সবচেয়ে গোপন এবং রহস্যময় স্থানগুলির মধ্যে একটি। পূর্ব খাসি পার্বত্য জেলায় অবস্থিত এই গ্রামটি শিলং থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। জায়গাটি নিঃসন্দেহে সুন্দর। প্রকৃতি উপভোগ করতে চাইলে, সেখানে আপনাকে যেতেই হবে।

সোহখমি: অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি হতে পারে মেঘালয়ের অন্যতম একটি জায়গা। সোহরা মালভূমির ঢালে অবস্থিত এই সুন্দর গ্রামটি। আপনি যদি ট্রেকিং করতে চান, তাহলে এই গ্রামটিতে যেতেই পারেন। এই ট্রেলিং কুটামদান গ্রাম থেকে শুরু হলে সেটি আপনাকে নিয়ে যাবে প্রেসবিটারিয়ান চার্চ পর্যন্ত।

ওয়েই সাওডং জলপ্রপাত: মেঘালয়ে অনেক জলপ্রপাত রয়েছে। কিছুটা কম পরিচিত হলেও সুন্দর তিন স্তর যুক্ত জলপ্রপাত হল ওয়াই সাওয়াডং। এটি মেঘালয়ের রাজধানী শিলং থেকে প্রায় ৬০ কিলো মিটার দূরে অবস্থিত। আর ট্রেকারদের জন্যও একটি উপযুক্ত জায়গা।

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
রেলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসছে বলে ধারণা দিয়েছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, রেলের ১৩৬ বছরের পুরোনো আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর