দাঁতে সংক্রমণের লক্ষণ ও উপসর্গ কী কী

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৮:৪৭ এএম

দাঁত নিয়ে মানুষ সচেতনতা খুব কমই দেখা যায়। দন্তক্ষয় থেকে দাঁতের ব্যথায়ও অবহেলা দেখা যায়। পাড়ার ফার্মেসি থেকে একটা ব্যথার ওষুধ খেয়ে ব্যথা সেরে গেলে সে দাঁতের যে চিকিৎসা প্রয়োজন তা অনেকেই বেমালুম ভুলে যায়। এ অবহেলার কারণে সামান্য দন্তক্ষয় থেকে দাঁতের গোড়ায় সংক্রমণ/ইনফেকশন দেখা দেয়। গবেষণা বলছে- দাঁতে জীবাণুর সংক্রমণ দীর্ঘস্থায়ী হলে তা থেকে দেখা দিতে পারে বিভিন্ন জটিল রোগের সমস্যা।

সংক্রমণের লক্ষণ ও উপসর্গ
দাঁতের সংক্রমণে সবচেয়ে বেশি দেখতে পাওয়া লক্ষণ হল ক্রমাগত দাঁতে ব্যথা। যার ফলে মাড়ির নিচে শিরা উপশিরাগুলি ফুলে যায়। দাঁতের সংক্রমণের সাথে জড়িত অন্যান্য উপসর্গগুলি হল–
১.  দাঁতে ঠান্ডা বা গরমের স্পর্শে সংবেদনশীলতা।
২.  জ্বরের অনুভূতি।
৩.  কিছু খাওয়ার সময় কামড়াতে বা চিবাতে অসুবিধা ও ব্যথার অনুভূতি।
৪.  মুখে দুর্গন্ধ সৃষ্টি।
৫.  মুখে তিক্ত স্বাদ।

সংক্রমণের কারণ
চিনিযুক্ত খাবার এবং কোমল পানীয় পান, ধূমপান এবং নিয়মিত চেকআপ এবং দাঁত পরিষ্কারের জন্য ডেন্টিস্টের কাছে না যাওয়া সংক্রমণের কারণ। দাঁতের সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে এমন অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এবং লালা উৎপাদন হ্রাস করে এমন কিছু ওষুধ গ্রহণ করা। অন্যান্য ঝুঁকির মধ্যে রয়েছে মুখের আঘাত, চিকিৎসা না করা গহ্বর, মাড়ির রোগ এবং ফাটা দাঁত।

কীভাবে এর নির্ণয় ও চিকিৎসা করা হয়?
ওপরের দেওয়া লক্ষণ ও উপসর্গগুলি দেখার পর প্রথমে এবং সর্বপ্রথম কাজ হল দন্ত চিকিৎসকের কাছে যাওয়া। যাতে উনি পর্যবেক্ষণ করে দেখতে পারেন যে দাঁত ও মাড়ির কতটা অংশে পুঁজের সংক্রমণটি ছড়িয়েছে। দন্ত চিকিৎসক কিছু পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন যা থেকে সংক্রমণটির বৃদ্ধি ও ছড়িয়ে পরার বিষয়ে জানা যাবে।

ব্যাকটেরিয়াকে মেরে ফেলার জন্য চিকিৎসায় অন্তর্ভুক্ত অ্যান্টিবায়োটিকের সঙ্গে কিছু চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয় তা হল–

১. পুঁজ ভর্তি ফোঁড়াগুলি চিড়ে বাদ দেওয়া: পুঁজ ভর্তি ফোঁড়া গঠিত হলে, ব্যথা কমাতে চিকিৎসক ফোঁড়াগুলি থেকে পুঁজ বের করে দেন।
২. রুট ক্যানেল পদ্ধতি: দন্ত চিকিৎসক রুট ক্যানেল পদ্ধতির মাধ্যমে মাড়িতে ছড়িয়ে পরা সংক্রমণ ও জমা হওয়া পুঁজ বের করেন।
৩. প্রভাবিত দাঁতটি উপরে ফেলা: প্রভাবিত দাঁতটিতে রুট ক্যানেল পদ্ধতি যখন কার্যকরী হয় না, তখন শেষ পদক্ষেপ হিসাবে দাঁতটি তুলে ফেলা হয়।

লেখক: ডেন্টাল সার্জন, সিকদার ডেন্টাল কেয়ার, মিরপুর

দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থার লক্ষ্য কেবল অবকাঠামো ও প্রযুক্তির...
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন‍্যা...
হাম, ডেঙ্গু, কোভিডের প্রাদুর্ভাব মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোভিড ডেডিকেটেড হাসপাতালের মতো হাতেগোনা কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন...
গল্পগুজব করে সময় কাটালে হবে না, রোগীরা যেন যথাযথ চিকিৎসা পায় সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর