গলাটা ধরে আসছে কান্নায়: পরী মণি

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১১:০৬ এএম

ঢালিউডের তারকা দম্পতি অভিনেতা শরীফুল রাজ ও পরী মণির একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের (পুণ্য) জন্মদিন আজ। ২০২২ সালের আজকের দিনেই তার জন্ম। দিনটি ঘিরে বিশেষ আয়োজন করেছেন পরী মণি। 

রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে একা হাতেই সামলাচ্ছেন সংসার। ছেলে রাজ্য আর দত্তক নেওয়া কন্যা প্রিয়মকে নিয়েই তাঁর সব ভাবনা।

আজকের বিশেষ এই দিনটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরী মণি লিখেছেন, ‘আজকে আমার ছেলের জন্মদিন! দেখতে দেখতে দুই বছর হয়ে গেল। কতকিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে… কিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়, খুশিতে, আনন্দে। নানাভাইকে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে। দোয়া করবেন।’

এই পোস্টে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছেন পরী মণি। যেখানে ছেলের জন্মদিন উদযাপনের কেক দেখা গেছে। এতে লেখা রয়েছে, ‘হ্যাপি বার্থডে মাই ডিয়ার সন পূণ্য’।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে পরী মণির নানাভাই শামসুল হক গাজী মারা গেছেন। এতে বেশ ভেঙ্গে পড়েছিলেন নায়িকা। তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের জন্মদিন আজ। ৪ বছর পূর্ণ হলো তার। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজন করেছিলেন মা পরী মণি। এ ছাড়া দিনটিকে তিনি নিজের ‘নতুন জন্ম’...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর