মৃত লেখক মুশতাককে নিয়ে এবার মুখ খুললেন আশফাক নিপুণ

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০১:৪৬ পিএম

‘সরকারবিরোধী প্রচার ও গুজব ছড়ানো’র অভিযোগ ২০২০ সালে মে মাসে লেখক মুশতাক আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করে র‌্যাব। গ্রেপ্তারের নয় মাস পর গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। সেসময় কারা কর্তৃপক্ষ জানায়, অসুস্থতার কারণে মারা গেছেন তিনি। কিন্তু তখন অনেকেই দাবি করেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তেমনটাই মনে করেন নির্মাতা আশফাক নিপুণও।

লেখক মুশতাক আহমেদকে নিয়ে এবার কথা বললেন নির্মাতা। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘শ্রদ্ধেয় লেখক মুশতাক ভাই, আপনার সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না, হওয়ার সম্ভাবনাও আর নাই। আপনি দেখে যেতে পারলেন না আজকে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত, উদযাপন করছে স্বৈরশাসন মুক্তির। কলম দিয়ে মুক্তির যে যুদ্ধ আপনি শুরু করেছিলেন ৪ বছর বা তারও আগে, সেই যুদ্ধ আজ জয় করেছে ছাত্র জনতা। ২০২১ এ যারা তিলে তিলে কষ্ট দিয়ে জেলখানায় আপনাকে হত্যা করেছে তারা আজ পালিয়ে বেড়াচ্ছে। যতদিন বেঁচে ছিলেন আপনার মুক্তির জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য আমার আপনাকে বাঁচাতে পারলাম না।’

নির্মাতা আরও লিখেছেন, ‘এই স্বাধীন দেশ দেখাতে পারলাম না, স্বাধীন দেশে এক কাপ চা খেতে খেতে আড্ডা দিতে পারলাম না। এই বিজয় যতটা আবু সাঈদের, মুগ্ধ বা আরো অনেক শহীদের, তেমনি এই বিজয় আপনারও। আপনি এই যুদ্ধের সেই প্রথমদিককার শহীদ যখন ভয়ে কেউ কথা বলতেও সাহস পেত না। যেখানেই আছেন জানবেন, মুক্তির এই ডামাডোলেও কেউ আপনাকে নীরবে স্মরণ করছে, এই বিজয় আপনাকে উৎসর্গ করছে। ভাল থাকবেন ওপারে মুশতাক ভাই। আর এভাবে আমাকে সাহস দিয়ে যাবেন। ভালোবাসা।’ 

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার অনুসামষ্টিক ভিত্তি নিয়ে গবেষণার জন্য ২০২৬ সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল এবং মাইকেল উডফোর্ড। সোমবার রয়্যাল সুইডিশ...
চলচ্চিত্রের মান বাড়াতে ও চলচ্চিত্রকে আরও উন্নত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার দুপুরে...
সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের চেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পর্যটন কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে না জেনে...
টেলিভিশনের পর্দায় যে চ্যানেলগুলো সবচেয়ে জনপ্রিয় বলে পরিচিত, সেগুলো কি আসলেই এতটা জনপ্রিয়? নাকি পর্দার আড়ালে চলে অন্য কোনো খেলা, থাকে অন্য কোনো হিসাব? আমরা জানি, একটি টিভি চ্যানেল কতজন দর্শক দেখছেন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর