টম ক্রুজের পারফরম্যান্সে প্যারিস অলিম্পিকের সমাপ্তি

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৩:৫৭ পিএম

রোববার (১১ আগস্ট) রাতে পর্দা নামল প্যারিস অলিম্পিকের। এদিন স্তাদ দে ফ্রান্স স্টেডিয়ামে আয়োজিত হয় চোখ ধাঁধানো সমাপনী অনুষ্ঠান। যেখানে ছিল হলিউডের ছোঁয়া। প্রধান আকর্ষণ ছিলেন ‌‘টপ গান: ম্যাভরিক’ অভিনেতা টম ক্রুজ। খবর বিবিসি’র।

সমাপনীতে এই অভিনেতার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন দর্শকরা। মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলসের থেকে অলিম্পিকস ফ্ল্যাগ নিয়ে একটি কার্গো প্লেনে করে তিনি পৌঁছে দেন আগামী অলিম্পিকের ভেন্যু লস অ্যাঞ্জেলসে। তাঁর কাঁধেই পড়েছিল এ দায়িত্ব।

স্টান্ট পারফরম্যান্সে নজর কাড়েন টম ক্রুজ। স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে নেমে আসেন তিনি। তারপর সিমোন বাইলস ও লস অ্যাঞ্জেলেসের মেয়রের কাছ থেকে অলিম্পিক পতাকা নিয়ে বাইকে চড়ে চলে যান। পরের দৃশ্যে তিনি পতাকা নিয়ে একটি প্লেন থেকে লাফ দিয়ে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করেন। এই দৃশ্যটি অবশ্য আগেই শুট করা হয়েছিল। তারপর তিনি অলিম্পিক রিংগুলোর ঝলক দেখালেন। এরপর পতাকাটি হস্তান্তর করা হয় আমেরিকার রানার মাইকেল জনসনের হাতে।

সমাপনীতে টম ক্রুজ চোখ ধাঁধানো স্টান্ট। ছবি: সংগৃহীত

সমাপনী অনুষ্ঠান শুরু হয়েছিল একটি ফরাসি গান দিয়ে। এরপর প্যারেড অব নেশনস অনুষ্ঠিত হয়। মঞ্চে আসেন বেলজিয়ান পপ গায়িকা অ্যাঞ্জেল ভ্যান উইক। তারপর অস্ট্রেলিয়ার গোল্ডেন ভয়েজার ব্যান্ড অলিম্পিকের আবিষ্কার দেখায়। অ্যাঞ্জেল, কিউমিস্কি ও র‌্যাপার ওনেদাও ফরাসি ব্যান্ড ফিনিক্সের সঙ্গে পারফর্ম করেছেন। এরপর পাঁচটি গ্র্যামি পুরস্কারজয়ী গ্যাব্রিয়েলা সারমিয়েন্টো উইলসন আমেরিকার জাতীয় সংগীত গেয়েছেন।

প্রসঙ্গত, তিন ঘণ্টা ধরে চলে অনুষ্ঠান। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি টনি এস্টানগুয়েট ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি টমাস বাখ। সবশেষে অলিম্পিক মশাল নিভিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর