হোটেলের বিছানায় কেন সাদা চাদর ব্যবহার করা হয়?

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৮:৫০ এএম

ভ্রমণের জন্য হোটেল বুক করার সময় বিভিন্ন মূল্যমানের রুম পাওয়া যায়। কিন্তু খেয়াল করলে দেখবেন মানে এবং দামে যেমনই হোক, হোটেলের বিছানায় সব সময় সাদা রঙের চাদর পাতা থাকে। কখনো ভেবে দেখেছেন কেন হোটেলগুলোতে অন্য রঙের চাদর বিছানো হয় না?

হোটেলের সাদা বিছানার কৃতিত্ব দেওয়া যায় দ্য ওয়েস্টিন হোটেলকে। নব্বইয়ের দশকে তারাই সাদা লিনেন ফ্যাব্রিক জনপ্রিয় করে তোলে। ব্র্যান্ডটির ডিজাইন ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট এ প্রসঙ্গে বলেন, সাদা রঙের বিছানা হোটেলে আসা অতিথিদের মনে একটি 'হেলো ইফেক্ট' সৃষ্টি করে। অতিথিদের কাছে মনে হয় যেন, তাদের বরাদ্দকৃত কক্ষটি সদ্যই সংস্কার (রেনোভেট) করা হয়েছে।

প্রসঙ্গত, হেলো ইফেক্ট হচ্ছে একটি ভ্রান্তি যার ফলে কোনো মানুষ, পণ্য বা ব্র্যান্ডের একটি নির্দিষ্ট গুণ তার অন্য সব বৈশিষ্ট্য সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করে দেয়।

সাদা রঙ অতিথিদের মনে ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করে। সারাদিনের ভ্রমণ আর ছোটাছুটি শেষে আপনি যখন হোটেলে ঘুমাতে আসবেন, তখন বিছানার এ সাদা রঙ আপনাকে দেবে অনাবিল প্রশান্তি।

একটা হোটেল কত পরিষ্কার-পরিচ্ছন্ন সেটি তুলে ধরতেও কর্তৃপক্ষ সাদা রঙের চাদর ব্যবহার করে থাকে। কারণ, সাদা রঙের চাদরে দাগ পড়লে তা লুকিয়ে রাখায় কোনো উপায় নেই। তাছাড়া সাদা রঙের নিজস্ব আভিজাত্য আছে। বিছানার চাদর সাদা রঙের দেখলে একপ্রকার বিলাসী অনুভূতি হয়।

বিছানায় সাদা রঙের চাদর ব্যবহারের আরও একটি বাস্তবধর্মী কারণ হলো, এটি পরিষ্কার করা খুব সহজ। শুধু চাদরই না, বেশিরভাগ হোটেলে ওয়াশরুমে রাখা তোয়ালে এবং বাথরোবও সাদা হয়ে থাকে। ধোয়ার সময় হোটেলের কর্মচারীরা এ সব কিছুকে একসঙ্গে ব্লিচ দিয়ে পরিষ্কার করে থাকেন; এক কাপড় থেকে আরেক কাপড়ে রঙ লেগে যাবার কোনো আশঙ্কা থাকে না।

তথ্যসূত্র: ট্রাভেল অ্যান্ড লেইশার

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর