গ্রিন টেলিভিশনের সম্প্রচার সাময়িক বন্ধ

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০২:৪৬ পিএম

গ্রিন টেলিভিশনের সম্প্রচার সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রচার সেবার বকেয়া মূল্য পরিশোধে বারবার ব্যর্থ হওয়া এবং বকেয়া পরিশোধের জন্য প্রেরিত নোটিশসমূহের শর্ত বারবার ভঙ্গ করায় গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেড (গ্রিন টিভি) এর স্যাটেলাইট সম্প্রচার সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

বিএসসিএল জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সকল বকেয়া পরিশোধ করলে পুনরায় গ্রিন টিভিকে সম্প্রচার সেবা প্রদান করা হবে। না হলে বিদ্যমান চুক্তি বাতিল করে বকেয়া আদায়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগেও চারবার গ্রিন টিভিকে প্রদত্ত সেবা বন্ধ করা হয়েছিল। তবে বকেয়া বিল পরিশোধের প্রতিশ্রুতি প্রদান করায় সেবা কার্যক্রম পুনরায় চালু করা হয়।

বিএসসিএলের সঙ্গে গ্রিন টিভির স্যাটেলাইটভিত্তিক সম্প্রচার সেবার পাশাপাশি টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবা গ্রহণেরও চুক্তি আছে। তবে সেই সেবা গ্রহণের চুক্তি মোতাবেক বিল পরিশোধ না করায় চলতি বছরের মে মাস থেকে তাদের টিআরপি সেবা প্রদান বন্ধ রাখা হয়েছে। বর্তমানে সেই চুক্তি বাতিলের কার্যক্রমও প্রক্রিয়াধীন।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় কল্যাণকামী এক্টিভিজম গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সাফল্যের খবর যেন পরদিনের পত্রিকার শিরোনাম ও...
সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। আজ শনিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেলটা কনফারেন্সে এক আলোচনা সভায় এসব কথা...
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সাংবাদিকদের সততা, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। আইন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে অপতথ্য ও ভ্রান্ত তথ্য মোকাবিলায় আরও সতর্ক...
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পক্ষে অবস্থান নেওয়ায় সংস্থাটির অধীনে বিশ্বকাপসহ সব ধরনের প্রতিযোগিতা বয়কট করতে পারে ইউরোপের দলগুলো। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার একটি বিবৃতিতে...
বাংলাদেশের সংবিধানে কি আসতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন? মুছে যেতে পারে শেখ মুজিবুর রহমানের ‘জাতির পিতা’র স্বীকৃতি আর ৭ই মার্চের ভাষণ! আর প্রথমবারের মতো সংবিধানে যুক্ত হতে যাচ্ছেন জিয়াউর...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে আকস্মিক বন্যার পানির তোড়ে একটি আঞ্চলিক সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে প্রায় দুই হাজার পরিবার চরম দুর্ভোগে পড়েছে।
পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ার পর, এবার ৪০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছরের জুন মাসের মধ্যে এসব কার্ড দেওয়া হবে বলে জানান সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
লোডিং...

এলাকার খবর