পরিবেশবান্ধব ভ্রমণ কী? জেনে নিন এর উপকারিতা 

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১০:২৮ এএম

সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক পর্যটনে ভ্রমণের যেসব ধারাকে স্বাগত জানানো হয়েছে, তার অন্যতম ইকো-ফ্রেন্ডলি ট্রাভেলিং বা পরিবেশবান্ধব ভ্রমণ। গ্রিন ট্রাভেল নামেও অনেকের কাছে পরিচিত এটি।

খুব ছোট ছোট অথচ ইতিবাচক উদ্যোগের মাধ্যমে গ্রিন ট্রাভেল সম্পন্ন সম্ভব। যে সকল ট্যুর এজেন্সি এবং এয়ারলাইনস পরিবেশকে অগ্রাধিকার দেয়, তাদের কাছে স্থানীয় গণপরিবহন সেবা, স্থানীয় মালিকানাধীন হোটেলে থাকার মাধ্যমে সেখানকার সম্প্রদায়গুলোর উপকার সাধন, প্লাস্টিকের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য বোতল, কফির মগ ব্যবহার ইত্যাদি বিষয় পরিবেশবান্ধব ভ্রমণের অন্তর্গত। 

এক কথায় পরিবেশের ওপর কোনো প্রভাব না ফেলে যে ভ্রমণ করা হয়, সেটিই পরিবেশবান্ধব ভ্রমণ। এই ভ্রমণের রয়েছে অনেক উপকারিতা।

অর্থপূর্ণ অভিজ্ঞতা

প্রকৃতির সৌন্দর্য উপভোগ আর সান্নিধ্য পাওয়াই এই ভ্রমণের উদ্দেশ্য। আমাদের ভ্রমণকালীন সময়েও প্রকৃতি যেন প্রকৃতির মতো থাকতে পারে, সে দায়িত্ব মানুষের হাতেই। ইকো-ফ্রেন্ডলি ট্রাভেলিংয়ে প্রকৃতির ওপর কোনো হস্তক্ষেপ করা হয় না। ফলে প্রকৃতির সৌন্দর্য খুব কাছ থেকে অনুভব করা যায়।

স্বাস্থ্যকর জীবনযাপন

ভ্রমণের সময় আমরা পানির বোতল, বিস্কুট, চিপসের প্যাকেট, জুস ছাড়াও বিভিন্ন রকম প্লাস্টিকজাতীয় ও অপচনশীল দ্রব্যাদি সঙ্গে নিয়ে যাই। কিন্তু পরিবেশবান্ধব ভ্রমণ এই চর্চাকে নিরুৎসাহিত করে। ফলে পরিবেশ পরিচ্ছন্ন থাকার পাশাপাশি আমাদের স্বাস্থ্যগত দিক ঠিক থাকে। তাছাড়া এ সময় বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিজে অংশ নে্য়ওর ফলে শরীর-মন চনমনে থাকে।

স্থানীয় জনগোষ্ঠীর উপকার

যে স্থানে ভ্রমণ করবেন, সেখানকার স্থানীয় জনপদের কৃষ্টি-কালচার সম্পর্কে জানতে এবং সম্মান প্রদর্শন করতে উদ্বুদ্ধ করে পরিবেশবান্ধব ভ্রমণ। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি এবং কম্যুনিটি উপকৃত হয়ে থাকে।

বন্যপ্রাণি সংরক্ষণ

ভ্রমণে গিয়ে কোনোভাবেই উচ্চস্বরে গান বাজানো বা হৈ-হুল্লোড় করা যাবে না। এতে বন্যপ্রাণিরা ভয় পেয়ে আবাসস্থল ত্যাগ করে অন্যত্র চলে যেতে পারে। এ সময় বিপন্ন প্রাণীর চামড়া বা শেল থেকে তৈরি কোনো কিছু ক্রয় করা থেকেও বিরত থাকতে হবে। এভাবে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণি সংরক্ষণ এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্র রক্ষায় ভূমিকা রাখে পরিবেশবান্ধব ভ্রমণ। 

তথ্যসূত্র: জি নিউজ 

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর