কু‌মিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে হাজার হাজার ঘরবা‌ড়ি প্লা‌বিত

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১০:১০ এএম

কু‌মিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রা‌মের হাজার হাজার ঘরবা‌ড়ি প্লা‌বিত হ‌য়ে‌ছে। সেই স‌ঙ্গে আরও ক‌য়েক শ গ্রাম প্লা‌বিত হওয়া শঙ্কা র‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্থানীয়রা। এ ভাঙনের ফলে অন্তত কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা র‌য়ে‌ছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলার বু‌ড়িচং উপ‌জেলার বুড়বু‌ড়িয়া গ্রা‌মে গোমতী নদীর বাঁধ ভেঙে পানি জনপদে প্রবেশ করতে শুরু করে। বুড়বু‌ড়িয়া উত্তর পাড়া এলাকায় প্রথমে একটি ছিদ্র দিয়ে পানি প্রবেশ করতে শুরু হয়। তা ক্রমেই বড় আকার ধারণ করে এবং গভীর রাতে অন্তত ৫০ ফুট বাঁধ ধসে যায়। নদীর পাড় ভাঙনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ নিরাপদ আশ্রয় নেয় সেই বে‌ড়িবাঁধেই। কেউ কেউ স্থানীয় স্কুল মাদ্রাসায়ও আশ্রয় নেই।

বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রা‌মের হাজার হাজার ঘরবা‌ড়ি প্লা‌বিত হ‌য়ে‌ছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনস্থানীয়দের দাবি, গত ৫০ বছ‌রে এই এলাকার বাধ ভাঙতে দে‌খে‌ন‌নি তারা। ফ‌লে বন‌্যা মোকা‌বিলার পূর্ব অভিজ্ঞতা না থাকার কার‌ণে অনেকেই বিপা‌কে প‌ড়ে‌ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাধ ভাঙার পর স্থানীয় প্রশাসনের কাউ‌কেই দেখা যায়‌নি সেখা‌নে।

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা ইতি রানি আত্মহত্যা করেছেন। 
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। 
বাংলাদেশে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে সীমান্তের শূন্য রেখায় চার দিন রাখার পর ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার রাতের আধারে সীমান্ত এলাকা থেকে ওই ১২ জনকে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর