বিনা পয়সায় দেখা যাবে ওসি হারুনের ‘মহানগর’

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৫:৩৬ পিএম

‘মহানগর’—এখনও এটি বাংলাদেশের সেরা একটি ওয়েব সিরিজ। ২০২১ সাল, তখন করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে ব্যস্ত মানুষ। এর মধ্যে ঢাকা মহানগরে ঘটে যাওয়া এক গল্প নিয়ে এটি তৈরি করেন আশফাক নিপুণ। সে বছর জুনেই হইচই অ্যাপে মুক্তি পায় এটি।

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম হাজির হন ওসি হারুন চরিত্রে। সিরিজটি অ্যাপে উন্মুক্ত হওয়ার পর তুমুল জনপ্রিয়তা পায়। তারচেয়েও বেশি—মানুষের বিবেক নাড়া দেয়, সবাই মিল খুঁজে পায় সেই সময়ে মহানগরের পুলিশি ব্যবস্থার সঙ্গে। দর্শক মনে দাগ কেটে যায় ওসি হারুনের নানাবিধ কারবার!

সেই সিরিজটির প্রথম সিজন আগামী ৩০ আগস্ট থেকে দেখা যাবে একদম ফ্রি’তে। হইচই অ্যাপ ডাউনলোড করলেই দেখা যাবে এটি। লাগবে না কোনো সাবস্ক্রিপশন, লাগবে না রেজিস্ট্রেশন। নিশ্চিত করেছে হইচই বাংলাদেশ কর্তৃপক্ষ।

এ বিষয়ে নির্মাতা আশফাক নিপুণ বলেন, ‘‘মহানগর নির্মাণের সময় ভাবিনি যে সিরিজটি মানুষ এত পছন্দ করবে। ওয়েব সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয়। যেই বিষয়টি নিয়ে আমি কখনও মিডিয়াতে কথা বলিনি। সেসব ব্যাপার নিয়ে আলাপ করা যাবে অন্যকোনো সময়। তবে আনন্দের ব্যাপার—যে কেউ, যেকোনো স্থান থেকে ‘মহানগর’ ফ্রি দেখতে পারবেন।’’

অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘মহানগর মুক্তির পর থেকেই সাধারণ মানুষের যে রেসপন্স ও ভালোবাসা পেয়েছি তা অবিশ্বাস্য। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বাস্তবে সবখানে প্রশংসা পেয়েছি কাজটার জন্য।’

মহানগর প্রথম সিজনে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, খাইরুল বাশারসহ অনেকে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর