হাছান মাহমুদের পরিবারের দখলে কয়েক শ একর খাস জমি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ পিএম

সামনে আসতে শুরু করেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তাঁর পরিবারের নানা অপকর্ম-অনিয়মের তথ্য। ক্ষমতার দাপট দেখানো এই আওয়ামী লীগ নেতার হাতে জিম্মি ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেছে। শত শত একর খাস জমি দখলে রয়েছে হাছান মাহমুদের পরিবারের। যা এখন উদ্ধার হচ্ছে।

চট্টগ্রামের রাংগুনিয়ার খুরুশিয়া রেঞ্জে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদ বন বিভাগের প্রায় ২১২ একর জমি দখল করেন। ২০০৯ সাল থেকে একে একে গড়ে তোলেন মহিষের খামার, পুকুর, বাগান, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থাপনা। বড় ভাই বন ও পরিবেশ মন্ত্রী থাকা কালে সেই প্রভাব খাটিয়ে তিনি এসব জমি দখলে নেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর বন বিভাগ অভিযানে নেমে প্রায় ২০০ একর জমি উদ্ধার করে।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, রাঙামাটি-বান্দরবান সড়কের পাশে একটি পার্ক সঙ্গে একটি রেস্তোরাঁ ছিল। সেগুলোসহ ওই এলাকায় একটি পুকুরও ছিল। বন বিভাগ এসবই ভেঙে দিয়েছে। সব মিলিয়ে সেখানে প্রায় পাঁচ একর জায়গা ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এত সম্পদ দখলে নিয়ে গিয়েছিল হাছান মাহমুদ ও তাঁর পরিবার।

সাবেক মন্ত্রীর পরিবারের ভয়ে আগে কেউ মুখ খুলতেন না। এখন মানুষ তুলে ধরছেন তাঁর পরিবারের নানা অপকর্ম।

এলাকাবাসী বলছেন, সরকার থাকাকালীন কোনো সময় কেউ মুখ খোলেনি। অন্যায় দেখেও প্রতিবাদ করতে পারে নাই। কিন্তু এখন সরকার পতনের পর যে যার সমস্যা খুলে বলছে। কোনো চাপ নেই কারো ওপর। অন্যায় অবিচারের কথা সবাই এখন প্রকাশ করছে।

এদিকে এরশাদ মাহমুদ স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দাবি করেছেন, সরকার থেকে লিজ নিয়ে তিনি খামার করেছেন।

চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যায় জড়িত তুহিন, ফাহাদ ও কামরুল নামের তিন তরুণ। তারা ৩ জন মিলে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে...
ভারত থেকে পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করছে বলে দাবি করেছে পুলিশ। এজন্য বিদেশ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা...
গত ৫ বছরের সব রেকর্ড ভেঙে কারাবন্দির সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। ভাবুন তো, যেখানে ধারণক্ষমতা মাত্র ৪৫ হাজার, সেখানে রাখা হচ্ছে আড়াই গুণ বেশি বন্দি। আর কিছু কিছু জেলায় পরিস্থিতি এতটাই বেসামাল যে,...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 
রামপালে বাংলাদেশ-ভারত যৌথ মালিকানাধীন ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) ৮ দিন বন্ধ থাকার পর পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে।...
প্রতি বছরের মতো এবারও শতায়ু জনসংখ্যার রেকর্ড গড়েছে সূর্যোদয়ের দেশ জাপান। তবে গড় আয়ু নতুন উচ্চতায় পৌঁছালেও, এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নানা সমস্যা। বিশেষ করে জন্মহার আর কর্মক্ষম জনসংখ্যার...
লোডিং...

এলাকার খবর