ঘুরতে গেলে হাই হিল পরতে পারবেন না যে দেশে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম

পৃথিবীর সব দেশেরই আলাদা আইন, নিয়ম এবং প্রবিধান রয়েছে। এক দেশে যা ছোটখাট ভুল, সেটিই হয়তো অন্য কোনো দেশের ক্ষেত্রে বড় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

মেনই অদ্ভুত এক নিয়ম রয়েছে ইউরোপের দেশ গ্রিসে। আপনি যদি কখনও গ্রিস ভ্রমণে যান, তবে আপনাকে হাই হিল পরার ইচ্ছা বিসর্জন দিতে হবে! অবশ্য এই নিষেধাজ্ঞা ঐতিহাসিক ও পুরাতাত্ত্বিক নিদর্শন ভ্রমণের ক্ষেত্রে।  
 
ইতিহাসে সমৃদ্ধ দেশটিতে ২০০৯ সাল থেকেই এ নিয়ম বলবৎ রয়েছে। সমুদ্রসৈকত, দুর্গ, মন্দিরসহ অনেক দর্শনীয় স্থান থাকায় ইউরোপের দেশটি পর্যটকদের কাছে অনেক পছন্দের।
 
কিন্তু গ্রিস তাদের ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের ব্যাপারে বেশ কঠোর। পর্যটকেরা হিল পরে এসব স্থান ভ্রমণ করলে নিদর্শনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার একপ্রকার আশঙ্কা থাকে।     

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, সামান্য হিলের গুঁতাতে কীইবা এমন ক্ষতি হবে! আসলে প্রতি বছর সেখানে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটে। ফলে ক্ষতির আশঙ্কাও বহুগুণ বেড়ে যায়। 

এসব নিদর্শন শুধু ইতিহাসের সাক্ষীই নয়, গ্রিসের জাতীয় সম্পদও। এগুলোর ওপর সামান্য আঁচড়ও যেন না পড়ে সেটি নিশ্চিতের ক্ষেত্রে গ্রিকরা তাই অত্যন্ত সচেতন। স্থাপনার ক্ষতিসাধন করতে পারে এমন জুতা পরে ধরা খেলে ৯০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। 

গ্রিক প্রাগৈতিহাসিক এবং ধ্রুপদী পুরাকীর্তি বিভাগের পরিচালক এলেনি কোরকা ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে বলেন,  ‘ভ্রমণকালে নারী পর্যটকদের অবশ্যই এমন জুতা পরতে হবে, যা কোনোভাবেই ঐতিহ্যবাহী স্থাপনার ক্ষতি করবে না। মানুষকে এটা অবশ্যই বুঝতে হবে যে এসব স্থাপনারও একটি পৃষ্ঠ রয়েছে।’   
 
এমনকি যদি ঐতিহাসিক স্থানগুলোতে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে পারফরম্যান্সের ক্ষেত্রেও এই নিয়ম মানতে হবে। 

হিল ছেড়ে স্নিকার্স পরে হাতে চিপস, চকলেট বা জুস হাতে ঘুরে বেড়াবেন-তেমন আশা করলেও কিন্তু নিরাশই হবেন। কারণ, স্ন্যাকস বা খাবারের আইটেম নেয়ার ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। এভাবেই গ্রিক প্রশাসন তাদের ঐতিহাসিক নিদর্শনের নিরাপত্তা ও সংরক্ষণের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।

এর আগে একবার থিয়েটারের মার্বেল সিটগুলোর নিচ থেকে ৬০ পাউন্ডের মতো চুইংগাম সরান পরিচ্ছন্নকর্মীরা। তবে পানির বোতল নেয়ায় কোনো বাধা নেই। শুধু যত্রতত্র তা ফেলা যাবে না।  

তথ্যসূত্র: এক্সপ্লোর ডট কম, বারমিংহাম লাইভ   

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর