ঘুরতে যাওয়ার আগে যা জানতে হবে  

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০১:৪০ পিএম

বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। কিন্তু এই মজাই বিরক্তিতে রূপ নিতে পারে যদি ঘুরতে গিয়ে টের পান, বন্ধু আর আপনার চিন্তাচেতনায় রয়েছে বিস্তর ফারাক। আসলে কারও সঙ্গে একত্রে বহুদিন মেলামেশার পরেও তাদের ব্যক্তিত্বের প্রকৃত উন্মোচন হয়ে থাকে ভ্রমণের সময়ে।

দলগত হোক, বা কেবল দু’জন মিলে, ভ্রমণের আগেই কিছু ব্যাপারে নিশ্চিত হয়ে নিন। নইলে ভ্রমণ তো খারাপ হবেই, বন্ধুত্বও বিসর্জন দিতে হতে পারে!

কোন খাতে কেমন বাজেট

ভ্রমণের ক্ষেত্রে বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণও বললেও ভুল হবে না। ভ্রমণের মাধ্যম কী হবে, থাকা-খাওয়া কোথায় হবে, ঘোরাঘুরির জন্য কোন কোন স্পটে যাবেন সমস্ত কিছুই নির্ভর করে বাজেটের ওপর। আপনি স্বল্পমানের হোটেলে থেকে ঘোরাঘুরির পেছনে ব্যয় বেশি করতে চান, কিন্তু আপনার সফরসঙ্গীর পরিকল্পনা হয়ত আলাদা। 

আবার আপনি হয়ত চাইছেন ঘুরতে গিয়ে ভালো রেস্তোরাঁয় খেতে, অথচ আপনার সঙ্গীটির ইচ্ছা ভালো একটি মলে গিয়ে শপিং করার। এসব ক্ষেত্রে ভ্রমণে গিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হতে পারে। তাই ভ্রমণের পরিকল্পনার সময়ই এসব মাথায় রাখুন। বাজেট নিয়ে খোলামেলা আলোচনা করুন।

দ্রুত গতি, মন্থর গতি

কেউ আছেন ভ্রমণে যান অ্যাডভেঞ্চারের নেশায়। স্পটে পৌঁছেই বেরিয়ে পড়েন আশেপাশের সবকিছু দেখতে। আবার কেউ কেউ আছেন ভ্রমণে গিয়ে একটু আরাম করতে ভালোবাসেন, রয়েসয়ে সময় কাটাতে পছন্দ করেন। এমন দুই বিপরীত মতাদর্শের মানুষ যখন ভ্রমণে এক হন, তখন একে অন্যের গতির সঙ্গে তাল মিলাতে গিয়ে বেশ ঝামেলায় পড়েন।

তাই ভ্রমণের আগেই একে অন্যের গতি সম্পর্কে জানুন। আবার একসাথে ভ্রমণে গিয়েছেন বলে সব কিছুতেই যে দু’জনকে একসাথে অংশগ্রহণ করতে হবে, তাও নয়।

আগ্রহের মিল

কারও সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করার আগে, সে কেন এই ভ্রমণ করতে চায় সে সম্পর্কে পুরোপুরি জানুন। তাঁর আগ্রহের জায়গা আপনার আগ্রহের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ  তা খুঁজে বের করুন। 

কারণ গন্তব্যে পৌঁছানোর পর নিশ্চয়ই আপনার জানতে ভালো লাগবে না যে, আপনার বন্ধু আসলে জাদুঘর পছন্দ করে না বা সৈকতে যেতে আগ্রহী নয়।

তথ্যসূত্র: সিএনবিসি 

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর