দিনে দিনেই ঘুরে আসতে পারেন নুহাশ পল্লী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০১ পিএম

শত ব্যস্ততা ও ছুটির ঝামেলার কারণে প্রায়ই আমাদের দূরে কোথাও যাওয়া হয়ে ওঠে না। তবে ব্যস্ততার ক্লান্তির বোঝা লাঘব করতে চাইলে কিছুটা সময় বের করতেই হবে। আর এই সময়টাতে ঘুরে আসতে পারেন ঢাকার আশে পাশেই কোথাও থেকে। যেখানে দিনে গিয়ে দিনেই চলে আসা যায়, যাকে আমরা বলি ‘ডে ট্রিপ’। রইল তেমনই একটা দারুণ জায়গার খোঁজ, যেখানে গেলে আপনার মনও ভালো হয়ে যাবে।

বলছি নুহাশ পল্লীর কথা। দক্ষ শিল্পীর অকৃত্রিম হাতে সাজানো প্রাকৃতিক সৌন্দর্যের আধার যেন এই নুহাশ পল্লী। সে শিল্পী আর কেউ নন, তিনি হলেন বাংলা সাহিত্যের কিংবদন্তি হুমায়ুন আহমেদ। ঢাকার অদূরে গাজীপুর জেলার সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরুজালী গ্রামে রয়েছে এই নুহাশ পল্লী। যা নিজ হাতে গড়ে তুলেছেন হুমায়ূন আহমেদ।

বর্তমানে নুহাশ পল্লীর আয়তন প্রায় ৪০ বিঘা। একদিনেই খুব সহজে যে কেউ পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এই পল্লী থেকে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি ২০০ টাকা। তবে ১২ বছরের নিচের কারো জন্য ফি লাগবে না। পিকনিক এবং শুটিংয়ের জন্য নুহাশ পল্লী ভাড়া দেওয়া হয়। যার জন্য গুণতে হবে ৪০-৫০ হাজার টাকা।

সবুজ মাঠের মাঝখানে একটি বড় গাছের উপর ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে। ছবি: সংগৃহীতকী কী দেখবেন নুহাশ পল্লীতে

নুহাশ পল্লীতেই হুমায়ূন আহমেদ গড়ে তুলেছেন শুটিং স্পট, দিঘি আর তিনটি সুদৃশ্য বাংলো। একটিতে থাকতেন আর বাকি দুটি ছিল তার শৈল্পিক চিন্তাধারার আরেক রূপ। শানবাঁধানো ঘাটের দিঘির দিকে মুখ করে বানানো বাংলোর নাম দিয়েছেন ‘ভূত বিলাস’।

 বাগানের এক পাশে ‘বৃষ্টি বিলাস’ নমে অত্যাধুনিক একটি বাড়ি রয়েছে। ছবি: সংগৃহীতদুর্লভসব ঔষধি গাছ নিয়ে যে বাগান তৈরি করা হয়েছে তার পেছনেই রূপকথার মৎস্য কন্যা আর রাক্ষস। আরও রয়েছে পদ্মপুকুর, অর্গানিক ফর্মে ডিজাইন করা অ্যাবড়োথেবড়ো সুইমিং পুল। এখানে ২৫০ প্রজাতির দুর্লভ ঔষধি, মসলা জাতীয়, ফলজ ও বনজ গাছ রয়েছে। প্রতিটি গাছের গায়ে সেটে দেয়া আছে পরিচিতি ফলক, যা দেখে গাছ চেনা যাবে সহজেই।

সবুজ মাঠের মাঝখানে একটি বড় গাছের উপর ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে। উদ্যানের পূর্ব দিকে রয়েছে খেজুর বাগান। বাগানের এক পাশে ‘বৃষ্টি বিলাস’ নমে অত্যাধুনিক একটি বাড়ি রয়েছে। নুহাশ পল্লীর আরেক আকর্ষণ ‘লীলাবতী দীঘি’। দীঘির চারপাশ জুড়ে নানা রকমের গাছ। রয়েছে সানবাঁধানো ঘাট। পুকুরের মাঝখানে একটি দ্বীপ। সেখানে অনেকগুলো নারিকেল গাছ।

দুর্লভসব ঔষধি গাছ নিয়ে যে বাগান তৈরি করা হয়েছে তার পেছনেই রূপকথার মৎস্য কন্যা আর রাক্ষস। ছবি: সংগৃহীতঢাকা থেকে যেভাবে যাবেন

রাজধানী থেকে যেতে চাইলে গাজীপুরগামী যেকোনো বাসে চড়ে বসতে হবে। আর নামবেন গাজীপুরের চৌরাস্তায়। এখানে পেয়ে যাবেন হোতাপাড়া যাওয়ার বাস। এই বাসে করে চলে যাবেন হোতাপাড়া বাজার। তারপর সেখান থেকে রিক্সা, অটোরিকশা, সিএনজি বা লেগুনা করে সোজা নুহাশ পল্লী চলে যাবেন।

সায়দাবাদ থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বাস ভাড়া জনপ্রতি গুনতে হবে ১২০ টাকা। গাজীপুর চৌরাস্তা থেকে হোতাপাড়া বাজার পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা। আর হোতাপাড়া থেকে নুহাশ পল্লীর লেগুনা ভাড়া জনপ্রতি ৩০ টাকা। রিজার্ভে যেতে চাইলে ৩০০। এছাড়া যেকোনো স্থান থেকে ব্যক্তিগত বা রিজার্ভ করা বাহন নিয়ে ঘুরে আসতে পারেন নুহাশ পল্লী থেকে। পাঠাও বা উবারের গাড়ি নিয়েও ঘুরে আসতে পারেন নুহাশ পল্লী। তার জন্য আপনাকে গুনতে হতে পারে ২ হাজার থেকে ৩ হাজার টাকা। রেন্ট-এ-কারের গাড়িও পেয়ে যাবেন একই টাকায়।

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর