‘সেদিন বিটিভিতে নয়, আমরা গিয়েছিলাম হাসপাতালে’

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০২ পিএম

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামীপন্থি তারকাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ফাঁস হয়েছে। যেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে সোচ্চার শিল্পীদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র স্পষ্ট হয়ে ওঠে। এরপরই দেশজুড়ে শুরু হয় ওই গ্রুপের সদস্যদের নিয়ে তীব্র সমালোচনা। যেখানে অরুণা বিশ্বাস, সাজু খাদেম, জ্যোতিকা জ্যোতিসহ আরও অনেকের বক্তব্য ইস্যু হয়ে দাঁড়ায়। ফাঁস হওয়া ওই গ্রুপে ছিলেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসানসহ সংগঠনটির অনেকে।

এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন নাসিম ও রওনক। অনেকে তাদের পদত্যাগ করার দাবিও তুলেছেন। 

এরই প্রেক্ষিতে নাসিমের সঙ্গে কথা হয় ইনডিপেনডেন্ট ডিজিটালের। তিনি বলেন, ‘পদত্যাগ চাইলে আমরা পদত্যাগ করব। এখানে আঁকড়ে ধরার কিছু নেই। আমরা সংগঠন থেকে কাজ করেছি, এখন কেউ যদি অসন্তোষ হন, কারও যদি ক্ষোভ থাকে—কেউ কেউ বলছেন সংস্কার প্রয়োজন আমরা তাদের স্বাগত জানাচ্ছি। সে ক্ষেত্রে অতি দ্রুতই আমরা একটা সাধারণ সভা ডাকছি, সেখানে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।’  

ওই গ্রুপে অনিচ্ছা সত্ত্বেও অনেককে যুক্ত করা হয়েছে জানিয়ে নাসিম আরও বললেন, ‘এখানে তো কেউ স্বেচ্ছায় যুক্ত হয়নি, কারও কাছে নাম্বার থাকলেই কেউ কাউকে যুক্ত করে দেয়। ফেসবুকে যেমন ধরেন আপনাকে এড রিকোয়েস্ট পাঠালাম, আপনি অ্যাকসেপ্ট করলেন। মানে এটা আপনি জেনে-বুঝে অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু হোয়াটসঅ্যাপে তো ইচ্ছে করলেই কাউকে এড করে ফেলা যায়।’

আন্দোলন চলাকালে অভিনয়শিল্পী সংঘের সদস্যদের অবস্থান তুলে ধরে এই অভিনেতা জানান, সেদিন তাঁরা স্থাপনার পক্ষে না দাঁড়িয়ে, মানবতার পক্ষে অবস্থান নিয়েছিলেন।

বললেন, ‘এই গ্রুপটা খোলা হয়েছে ৩১শে জুলাই। সেখানে জানানো হয় তারা সকালে (১ আগস্ট) বিটিভিতে যাবে। তবে আমি সেটার বিরোধিতা করি, আমার সঙ্গে রওনকও ছিল। আমরা মানবতার পক্ষে না গিয়ে, স্থাপনার পক্ষে দাঁড়াতে পারি না। যে কারণে আমরা বলেছিলাম, আগে হাসপাতালে আহত যারা আছেন তাদের দেখতে যাব এবং যারা নিহত হয়েছেন তাদের বিচারের দাবিতে প্রতিবাদ জানাতে যাব। তো উনারা এটা আমলে নেননি, উনারা চলে গিয়েছিলেন বিটিভিতে, এদিকে আমরা চলে যাই ১টার দিকে ঢাকা মেডিকেলে।’

তিনি আরও বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, উনাদের মধ্যে থেকে দুই-তিনজন এসে আমাদের সঙ্গে ঢাকা মেডিকেলের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। যাতে করে অনেকেই ভেবেছেন তাদের সঙ্গে আমাদের কর্মসূচির সম্পৃক্ততা আছে। কিন্তু খেয়াল করে দেখবেন, ওই টিমের সঙ্গে মামুন ভাই, আমি বা রওনক বা আমাদের অন্যান্য শিল্পীদের দেখা যায়নি। নির্দিষ্ট করে যারা দলীয় (আওয়ামী লীগ) কার্যক্রমের সঙ্গে যুক্ত তারাই সেখানে গিয়েছিলেন। আমি স্পষ্টভাবে ঢাকা মেডিকেলে গিয়ে ছাত্র হত্যার বিচার চেয়েছি, আহতদের চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছি। এরপর আলো আসবেই গ্রুপের কোনো কার্যক্রমে আমি ছিলাম না।’  

প্রসঙ্গত, এরইমধ্যে ভাইরাল হওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের দুই সদস্য সাজু খাদেম ও ঊর্মিলা শ্রাবন্তী করকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে সহিংসতার পক্ষে উসকানি এবং শোবিজের অন্যান্য সোচ্চার তারকাদের পোস্ট কিংবা তথ্য পাচারের গুরুতর অভিযোগ রয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর