সাড়ে পাঁচ’শ বছর পুরনো দিনাজপুরের এই সুরা মসজিদ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাট ইউনিয়নে অবস্থিত সুরা মসজিদটি প্রায় সাড়ে পাঁচশত বছর আগে তৈরি। ঘোড়াঘাট উপজেলা কেন্দ্র থেকে ৩ কিলোমিটার পশ্চিমে গেলে পাকা রাস্তার উত্তরধারেই মিলবে মসজিদটি। দেশের মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন ‘সুরা মসজিদ’। এটি দেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি ঐতিহাসিক স্থাপনা।

প্রাচীন স্থাপত্যের সাক্ষী এ মসজিদটি নির্মিত হয় প্রায় সাড়ে ৫০০ বছর। মসজিদের নির্মাণকাল নিয়ে রয়েছে বিভিন্ন মত। অনেকেই এ মসজিদকে সৌর মসজিদ বলে ডাকেন। কেউ আবার বলেন সুরা মসজিদ। অনেকের কাছেই এ মসজিদ শাহ সুজা মসজিদ নামেও পরিচিত।

স্থানীয় অনেকের ধারণা, এই মসজিদ তৈরি করেছে জিনরা। তাদের বিশ্বাস, শত শত বছর আগে জিনেরা এক রাতে এই মসজিদটি নির্মাণ করেন। আবার মসজিদটির স্থাপত্যশৈলী দেখে অনেকেই ধারণা করেন, ১৬ শতকে সুলতানি আমলে হোসেন শাহীর শাসনকালে এই মসজিদ নির্মাণ করেন।

এই মসজিদটি দুটি অংশে বিভক্ত। একটি নামাজ কক্ষ আর অন্যটি বারান্দা। নামাজ কক্ষটি ৬১.৬৭ মিটার এবং বারান্দা ৯.৫ মিটার। আর মসজিদের দেয়াল ১.৮০ মিটার প্রশস্ত। মূল নামাজ কক্ষের ছাদ অর্ধগোলাকার গম্বুজাকৃতির। বারান্দায় রয়েছে এক সারিতে ৩টি গম্বুজ। নামাজ কক্ষের চারকোণে ৪টি ও বারান্দায় ২টি পাথরের বুরুজ আছে। মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে ৩টি ও উত্তর-দক্ষিণে ১টি করে খিলানকৃত প্রবেশপথ রয়েছে। বারান্দার উভয় পাশে রয়েছে প্রবেশপথ। মসজিদের ভেতরে কিবলা দেয়ালে ৩টি পাথরের তৈরি অবতল মিহরাব আছে।

ঢাকা থেকে যেভাবে যাবেন

ঢাকা থেকে বাস বা ট্রেনে করে দিনাজপুর যেতে পারবেন। বাসে পলাশবাড়ী অথবা গোবিন্দগঞ্জ নেমে সূরা মসজিদ যেতে পারবেন। গোবিন্দগঞ্জ থেকে অটো বা ভ্যানও পাওয়া যায়। তবে সুরা মসজিদ এলাকায় রাতে থাকার ভালো কোনো ব্যবস্থা নেই। রাতে থাকার জন্য আপনাকে দিনাজপুর শহরে যেতে হবে।

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি দখলের হুমকি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। সম্প্রতি পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি...
রাজধানীজুড়েই একই চিত্র। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় স্টেশনগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। অনেক পাম্প বন্ধ রাখা হয়েছে। গ্যাসের জন্য অপেক্ষা করতে গিয়ে একদিকে যেমন নষ্ট হচ্ছে সময়, অন্যদিকে কমছে দৈনিক...
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। বিশ্ব অর্থনীতির উদীয়মান শক্তিগুলোর এই মহা-জোটে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। তবে ভারতীয়...
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সরকার। তদন্তে কারও দায় প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর