ওটিটিতে অভিষেক হচ্ছে ইমনের, সঙ্গে সারিকা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ পিএম

সিনে পর্দায় কাজ করছেন দীর্ঘদিন। তবে ওটিটিতে সেভাবে ধরা দেননি চিত্রনায়ক মামনুন ইমন। এবার সেটা হচ্ছে। 
পারিবারিক টানাপোড়েন ও এই সময়ের নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘মায়া’। রায়হান রাফী পরিচালিত এ ছবিতে ইমনের সঙ্গে আছেন সারিকা। জানা গেছে আগামী ৩০ সেপ্টেম্বর ওটিটি প্লাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। এই মায়া দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে ইমনের। 

এদিকে গতকাল প্রকাশ পেয়েছে মায়ার টিজার। ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা গেল হঠাৎ করে নিখোঁজ হওয়া স্বামীকে খুঁজে বেড়াচ্ছে সারিকা। স্বামীর সন্ধান পেতে থানায় যায় সে। পুলিশ কর্মকর্তা তাকে পাল্টা প্রশ্ন করে, কেন তার স্বামী নিখোঁজ হলো। একটি দৃশ্যে দেখা গেল, ইমনকে জোর করে তোলা হচ্ছে পুলিশ ভ্যানে। স্বামী ছাড়া নারীদের যে ধরনের সমস্যার মুখে পড়তে হয়, তা-ই ফুটে উঠেছে টিজারে। 

মামনুন ইমন বললেন, ‘কয়েক বছর ধরেই অনেকে আমার কাছে জানতে চাইছিলেন, কবে আমাকে ওটিটিতে দেখা যাবে। আমি চেয়েছি ওটিটিতে যখন কাজ করব, সেটা যেন স্পেশাল কিছু হয়। নিজের চাওয়া অনুযায়ী ওটিটিতে যাত্রা শুরু করতে পেরে ভালো লাগছে। মায়ার গল্প দর্শকের মনে দাগ কাটবে। কিছু গল্প থাকে যেখানে কাজ করার স্বপ্ন থাকে অভিনয়শিল্পীদের। মায়ার গল্পটি আমার কাছে তেমন। আশা করছি, এই সিনেমায় আমাকে ভিন্নভাবে দেখবে দর্শক।’

মায়া দিয়ে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ছিল চিত্রনায়িকা পরী মণির। পরবর্তী সময়ে পরী মণির জায়গায় যুক্ত হন সারিকা।

এদিকে ইমন এখন যুক্ত আছেন শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানে। পালন করছেন অফিশিয়াল দায়িত্ব। এখানেই শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত আছেন সারিকাও। 

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
প্রতিবারের মতো এবারও ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে জমজমাট লড়াই হতে যাচ্ছে! বিগ বাজেটের একঝাঁক সিনেমা নিয়ে প্রস্তুত ঢালিউড। শেষ মুহূর্তের প্রচারণায় মেতেছেন তারকারা। কিন্তু দর্শক হিসেবে আপনার টিকিটের...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর