ফের একসঙ্গে শাকিব-ইধিকা?

আপডেট : ০২ জুন ২০২৪, ০৬:৪৯ পিএম

চারদিকে এখন শাকিব খানের ‘তুফান’ সিনেমার ঝড় বইছে। আসছে ঈদে মুক্তি পাচ্ছে এটি। এর মধ্যেই খবর এল নতুন আরও এক সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন এই সুপারস্টার। নাম ‘বরবাদ’। সিনেমাটি নির্মাণ করবেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। এটি হবে নির্মাতার প্রথম সিনেমা। আর এতে শাকিবের বিপরীতে ফের দেখা যাবে কলকাতার নায়িকা ইধিকা পালকে।

তবে বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, গত ঈদুল ফিতরে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় ‘বরবাদ’ শিরোনামে একটি গান ছিল। প্রিন্স মাহমুদের সংগীতে গানটি বেশ জনপ্রিয়তা পায় শ্রোতামহলে। সেটি ভেবেই সিনেমার নামকরণ করা হয়েছে।
  
সূত্রের দাবি, আগামী সেপ্টেম্বর থেকে ভারতের রামুজিতে শুরু হচ্ছে নতুন সিনেমাটির শুটিং। শাকিব-ইধিকা ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর। এর অন্যতম প্রযোজক মাস্টার কমিউনিকেশন।

উল্লেখ্য, গত বছর ঈদে মুক্তি পায় হিমেল আশরাফের সিনেমা ‘প্রিয়তমা’। এতে শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। এটি ছিল অভিনেত্রীর মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা। এরপর বাংলাদেশের ‘কবি’ নামের আরও এক সিনেমায় শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার এই অভিনেত্রী।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর