ব্যক্তিগত মুহূর্ত এক নিমেষেই নষ্ট করে দেন কারিনা, অভিযোগ সাইফের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ এএম

বলিউড অভিনেতা সাইফ আলি খান সম্প্রতি অন্দরের বেশ কিছু মজার ঘটনা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে স্থান পেয়েছে স্ত্রী কারিনা কাপুর খান ও তাঁর সেলফি! ইনস্টাগ্রামে কারিনার আধিপত্য নিয়েও কথা বলেছেন এই পতৌদির নবাব। 

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে কারিনার অনলাইন উপস্থিতির প্রশংসা করে সাইফ বলেন, ‌‘আমার স্ত্রী সোশ্যাল মিডিয়ার রানি!’ তবে, তিনি এও স্বীকার করেছেন যে তিনি, তাঁদের ছেলে তৈমুর ও জেহসহ, কারিনার প্রতি মুহূর্ত ক্যাপচার করার অভ্যাস একদম পছন্দ করেন না। অভিনেতার ভাষ্য, ‘ঘোরাঘুরির ও রান্নার মতো বিষয়গুলো অনেক আকর্ষণীয় লাগে আমার কাছে। আমি সেগুলো ফলো করি। আবার এগুলোর জন্য ব্যক্তিগত মুহূর্তও নষ্ট হয়ে যায়।’

বিষয়টির বিস্তারিত এভাবে বলেছেন, ‘আমি সত্যিই আমার জীবন উপভোগ করি। কখনও কখনও রাতের খাবার খাচ্ছি বা বাচ্চাদের সাথে কিছু করছি এবং আমার স্ত্রী বলেন, ‘আমরা কি ছবি তুলতে পারি?’ বাচ্চারা, আমি—সবাই ‘না’ বলতে থাকি। সুতরাং, আমি মনে করি সোশ্যাল মিডিয়া একটি দুর্দান্ত জিনিস কিন্তু এর কারণেই ব্যক্তিগত মুহূর্তগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে।’’

এদিকে দীর্ঘ ১ যুগ পর একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন এ দম্পতি। সূত্রের দাবি ‘অ্যানিম্যাল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার নতুন ছবিতে তা&দের দেখা যাবে। এতে এ দম্পতিকে দেখা যাবে খল চরিত্রে। শোনা যাচ্ছে, ছবিতে মুখ্য চরিত্রে পরিচালক বেছে নিয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। নতুন ছবির নাম ‘স্পিরিট’।

প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন...
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। যেহেতু তিনি মাস কয়েক ধরেই অসুস্থ, তাই এ ধরনের গুজবে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তবে সব গুঞ্জনের...
গত ঈদুল ফিতরে ‘প্রেশার কুকার’ দিয়ে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। এবার কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রইদ’ চলচ্চিত্রের জন্যও আলোচনায় রয়েছেন তিনি। তবে চমক এখানেই শেষ নয়! রইদ’র আমেজ কাটতে না...
ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড ও দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রেখেছে তেহরান বিপ্লবী আদালত। রাষ্ট্রবিরোধী প্রচারণায় যুক্ত থাকার অভিযোগে গত বছর তাঁর...
ইরানে অর্থ স্থানান্তরের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ করে ইরানে প্রায় ৩০০ কোটি ডলার পাঠানোর যে দাবি করা হয়েছে, তা...
এবার সেই উন্মাদনায় ২০২২ ফুট দৈর্ঘ্যের পতাকা তৈরি করে সাড়া ফেলেছে পাবনার চাটমোহর উপজেলার বালুদিয়ার গ্রামের আর্জেন্টিনার সমর্থকেরা। শুক্রবার বিকেলে সেই পতাকা নিয়ে মিছিল করে গ্রামের রাস্তায় টাঙিয়ে...
খুলনায় রফিক গাজী নামে এক বিএনপি কর্মীকে হত্যার একদিন পরও মামলা হয়নি। এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, হত্যার কারণ উদঘাটন ও আসামিদের...
গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকার ‘মেট্রিক্স স্টাইলস্ সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর