অব্যাহতি দেওয়া হলো জ্যোতিকে

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৪:১১ পিএম

শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে। বিগত সরকারের আমলে চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ পেয়েছিলেন তিনি। তবে চুক্তির মেয়াদ শেষের আগেই সেটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। এই প্রজ্ঞাপনে জ্যোতি ছাড়াও চুক্তিভিত্তিক আরও চারজন পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জ্যোতিকা জ্যোতি। তিনি বললেন, ‘প্রজ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হলো আমার প্রথম সরকারি চাকরি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার চাকরির মেয়াদ থাকার পরও আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। আজ (১ অক্টোবর) থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদের দায়িত্বে আমি আর নেই।’

এতদিন তাঁর সঙ্গে কাজের সুবাদে যুক্ত থাকা লেখক, গবেষক ও প্রকাশকদের প্রতি তিনি অনুরোধ করেছেন যে, কোনো প্রয়োজনে সরাসরি শিল্পকলার গবেষণা ও প্রকাশনা বিভাগে যোগাযোগ করার জন্য।

সবশেষে ধন্যবাদও জানান জ্যোতি। তিনি বলেন, ‘দেড় বছরের এই যাত্রায় নতুন নতুন অভিজ্ঞতায় আমাকে ঋদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৩ মার্চ থেকে জ্যোতিকা জ্যোতি দুই বছরের চুক্তিতে একাডেমির গবেষণা ও প্রকাশনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন হলে কর্মস্থলে ঢোকা হয়নি অভিনেত্রীর। তবে সম্প্রতি শিল্পকলায় নতুন মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমেদের নিয়োগ পাওয়ার খবর পেয়ে ১৭ সেপ্টেম্বর দুপুরে কর্মস্থলে গিয়েছিলেন তিনি। তবে শিল্পকলার কর্মকর্তা-কর্মচারীদের তোপের মুখে তাঁকে বেরিয়ে আসতে হয়।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
পবিত্র ঈদুল আজহার আমেজ যখন চারদিকে, তখন সাবেক ফুটবলার কায়সার হামিদের পরিবারে সেই আনন্দ অনেকটা ফিকে। মেয়ে কারিনা কায়সারকে ছাড়া এবারই প্রথম তাঁদের ঈদ কাটছে। সামাজিকমাধ্যমে আজ এক আবেগঘন পোস্টে সেই...
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার পূর্ব মনিপুরে তাঁর নিজস্ব ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর