চাঁদে যাওয়ার পোশাক আনল প্রাডা  

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৩:৪৫ পিএম

নাসার মহাকাশচারীদের জন্য বিশেষ স্পেস স্যুট বা পোশাক এনেছে ইতালির লাক্সারি ফ্যাশন হাউস প্রাডা। আমেরিকান প্রাইভেট কোম্পানি অ্যাক্সিওম স্পেসের সঙ্গে যৌথভাবে এ পোশাক আনল তাঁরা। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে নাসার আর্টেমিস-৩ মিশনে পরা হবে এই স্পেস স্যুট।    

বুধবার মিলানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যারোনটিক্যাল কংগ্রেসের সংবাদ সম্মেলনে নতুন এ স্পেসস্যুট উন্মোচন করা হয়। সাদা রঙের স্পেস স্যুটটির দুই কনুই আর হাঁটুতে ধূসর ম্যাটারিয়াল জুড়ে দেওয়া হয়েছে। হাতা, কোমরের অংশ আর পোর্টেবল ব্যাকপ্যাকে রয়েছে রেড অ্যাকসেন্ট লাইন।    

সংবাদ সম্মেলনে অ্যাক্সিওম স্পেসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রাসেল রালসটন বলেন, ‘এটি একটি অভূতপূর্ব মিশেল যেখানে প্রকৌশল, বিজ্ঞান এবং শিল্প এসে মিশেছে।’   

এই স্যুটে থাকা সাদা উপাদান তাপ প্রতিফলনে বিশেষভাবে সক্ষম। ছবি: ইন্সটাগ্রাম থেকে

এই স্যুটের রয়েছে দারুণ কিছু বৈশিষ্ট্য। বিশেষ নকশার কারণে স্যুটটির ইঞ্জিনিয়ারড বুট পরে মহাকাশচারীরা দিনে অন্তত আট ঘণ্টা স্পেসওয়াক করতে পারবেন। এই স্যুটে ব্যবহৃত সাদা উপাদান তাপ প্রতিফলনে বিশেষভাবে সক্ষম; ফলে উচ্চ তাপমাত্রা এবং লুনার ডাস্ট (চাঁদের ধুলা) থেকে মহাকাশচারীদের সুরক্ষা প্রদান করবে।     

এই প্রকল্পে প্রাডা তাঁদের টেক্সটাইল উৎপাদন এবং বুনন-সম্পর্কিত দক্ষতা নিয়ে আসায় স্পেস স্যুটের স্টাইল এবং ফাংশনের মধ্যে সমন্বয় করা সহজ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন প্রযুক্তি ও নকশার ব্যবহারে এই স্পেস স্যুটে চাঁদের পৃষ্ঠে আগের চেয়েও বেশি অনুসন্ধান সম্ভব বলে দাবি করা হয়েছে সেখানে।  

নতুন প্রযুক্তি ও নকশার ব্যবহারে এই স্পেস স্যুটে চাঁদের পৃষ্ঠে আগের চেয়েও বেশি অনুসন্ধান সম্ভব। ছবি: ইন্সটাগ্রাম থেকে

জেন্ডার নিউট্রাল এবং ফ্রি সাইজের এই স্পেস স্যুট নারী-পুরুষ সবার জন্য একই রকমভাবে তৈরি করা হয়েছে। প্রাডার প্রধান বিপণন কর্মকর্তা লরেঞ্জো বার্টেলির মতে, প্রতিষ্ঠানটির ১০ জন কর্মী এর পেছনে নিরলস শ্রম দিয়েছেন। এর জন্য মিলান এবং টেক্সাসের হিউস্টনের মধ্যে তাদের বারবার যোগাযোগ সাধন করতে হয়েছে।  

প্রসঙ্গত, ১৯৭২ সালে অ্যাপোলো ১৭-এর পর আবার এই মিশনের মাধ্যমে চাঁদে অবতরণ করবেন মহাকাশচারীরা এবং প্রথমবারের মতো সেখানে থাকবেন একজন নারী মহাকাশচারীও।  

তথ্যসূত্র: সিএনএন  

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
তীব্র গরমে বাইরে বের হওয়াই যখন কঠিন হয়ে ওঠে, তখন পোশাক নির্বাচনও হয়ে পড়ে বড় চ্যালেঞ্জ। অনেক সময় হালকা কাপড়ও অস্বস্তিকর মনে হয়। এমন পরিস্থিতিতে ফ্যাশনের চেয়ে বেশি গুরুত্ব পায় আরাম ও স্বস্তিদায়ক...
পাবনা মানসিক হাসপাতাল এলাকায় ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত বিশ্ব বিজ্ঞান কেন্দ্র ও মাতৃ মন্দির রক্ষার দাবি জানিয়েছে সৎসঙ্গ বাংলাদেশ। সম্প্রতি পাবনা মানসিক হাসপাতালের সম্প্রসারণ...
লন্ডনের মাটিতে লাল-সবুজের আরও একটি গর্বের পতাকা উড়ল। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের মেইজব্রুক ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার...
পূর্ববিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ি ‘চুনকা কুটির’-এর সামনে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। জামিনে মুক্ত হওয়ার পর আইভী এই বাড়িতেই অবস্থান করছেন।
লোডিং...

এলাকার খবর