ক্যাকটাসেরও যত্নের প্রয়োজন

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১২:২৫ পিএম

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা বাগান করতে খুব পছন্দ করেন। আর বাগান মানেই অনেক গাছের সমাহার। সেখানে থাকবে হরেক রঙের ফুল।

অনেকে ছাদের পাশাপাশি বারান্দায়ও বাগান করেন। আবার অনেকে ঘরের ভেতরেও রাখেন ইনডোর প্ল্যান্ট। বর্তমানে ইনডোর প্ল্যান্টের মধ্যে ক্যাকটাসের চাহিদা অনেক বেশি।

বারান্দা বা ঘরে সৌন্দর্যের ক্ষেত্রে ক্যাকটাসের জুড়ি মেলা ভার। টবভর্তি ক্যাকটাস দেখতে অনেক সুন্দর দেখায়।

ক্যাকটাসে যতই কাঁটা থাকুক না কেন? অনেকে সেই ক্যাকটাসের রূপে মুগ্ধ থাকেন। আবার দীর্ঘ প্রতিক্ষার পর যখন ক্যাকটাসে ফুল ফুটে, তখন বারান্দা বা ঘরের চেহারাই যায় বদলে।

ক্যাকটাসে কাঁটাভর্তি থাকে তাই যত্নে অনেক বেশি সতর্ক থাকতে হয়। ছবি: পেক্সেলস

শুধু টবে ক্যাকটাস লাগালেই হবে না। সেই ক্যাকটাসের যত্নআত্তিরও প্রয়োজন। আসুন জেনে নিন, কীভাবে ক্যাকটাসের যত্ন নেবেন।

১. ক্যাকটাসে কাঁটাভর্তি থাকে তাই যত্নে অনেক বেশি সতর্ক থাকতে হয়। ক্যাকটাস যে টবে লাগাবেন, সেই টবে মাটি না থাকলে ভালো। ক্যাকটাসের জন্য বালি, কম্পোস্ট, কোকোপিট, নুড়ি দিয়ে  তৈরি মিডিয়া প্রয়োজন।

২. অনেক সময় ছাদ বা বারান্দার গাছের জন্য বড় টবের প্রয়োজন হয়। কিন্তু ক্যাকটাসের জন্য খুব বড় টবের নেই। ছোট টব বা পটে অনায়াসে ক্যাকটাস লাগান যায়।

৩. ক্যাকটাস বারান্দার এমন জায়গায় রাখুন, যেখানে অল্প রোদ থাকে। আর ঘরের যে কোনায় সূর্যের আলো আসে, সেখানেই ক্যাকটাস রাখুন।

৪. ক্যাকটাসে প্রতিদিন পানি দিতে হয় না। তবে খেয়াল রাখতে হবে, সেই টবে পানি যেন জমে না থাকে। টবের মাটির পানি পুরোপুরি শুকিয়ে না গেলে পানি দেবেন না। পানি জমে থাকলে সেই ক্যাকটাস দ্রুত মরে যাবে।

৫. যদি দেখেন আলোয় বেশির কারণে আপনার ক্যাকটাস হলুদ বা বাদামি হয়ে যাচ্ছে, তবে দেরি না করে সেটিকে ছায়ায় রাখুন।

৬. গাছের ক্ষেত্রে বছর অন্তর টব পালটানো প্রয়োজন হতে পারে। তবে ক্যাকটাসের  টব বা পট  বেশি পরিবর্তন করার দরবকার পড়ে না।

৭. ক্যাকটাসের পরিচর্যার সময় হাতে গ্লাভস পরুন। এতে আপনি কাঁটার আঘাত থেকে দূরে থাকতে পারবেন।

বাড়িতে একটি গাছ মানেই যেন প্রাণের স্পর্শ। তবে বেশির ভাগ ঘরোয়া গাছ খুব বেশি দিন টেকে না। যত্ন করেও কয়েক বছরের বেশি রাখা যায় না অনেক গাছ। তবে এমন কিছু উদ্ভিদ রয়েছে, যেগুলো শুধু দশক নয়, শতাব্দীর পর...
লিভিং রুম মানে শুধু বসার জায়গা নয়, এটাই একটা বাড়ির মুখ। যেখানে অতিথি আসে, গল্প হয়, চা আড্ডা জমে। আবার অনেক সময় পরিবারের সবার একসাথে বসার একমাত্র জায়গাও এটা। তাদই এই ঘরটা সুন্দর করে সাজাতে চান...
মাইক্রোগ্রীনস আসলে এক ধরনের শাকসবজি, যা অঙ্কুরোদগমের একেবারে শুরুতেই কেটে ফেলা বা তোলা হয়। এই ছোট ছোট গাছপালাগুলোর বয়স মাত্র ৭-১৪ দিন হয়ে থাকে। বেশ ছোট আকারের হলেও পুষ্টি ও স্বাদের দিক থেকে একেবারে...
ঘরের গাছ ঘরকে শুধু সুন্দরই করে না, বরং বাতাসও বিশুদ্ধ রাখে। কিন্তু বছরের সব ঋতুতে গাছগুলোকে সুস্থ রাখা সহজ কাজ নয়। অনেক সময় পাতাগুলো হলুদ হয়ে যায়। গাছ বাড়ে না, এমনকি শুকিয়ে যেতে শুরু করে। তবে একটু...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর