ঘরের গাছ ভালো রাখতে ৭টি টিপস

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৯:০০ পিএম

ঘরের গাছ ঘরকে শুধু সুন্দরই করে না, বরং বাতাসও বিশুদ্ধ রাখে। কিন্তু বছরের সব ঋতুতে গাছগুলোকে সুস্থ রাখা সহজ কাজ নয়। অনেক সময় পাতাগুলো হলুদ হয়ে যায়। গাছ বাড়ে না, এমনকি শুকিয়ে যেতে শুরু করে। তবে একটু যত্ন আর সঠিক নিয়ম জানা থাকলে, আপনার ঘরের গাছগুলোও থাকতে পারে সতেজ ও প্রাণবন্ত।

আপনার গাছ যত্নে রাখার জন্য বাগান বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। বেশির ভাগ ঘরের গাছ সহজে টিকে থাকতে পারে। শুধু প্রয়োজন ঠিকঠাক আলো, পানি ও পরিবেশ। নিচের এই সাতটি টিপস মেনে চললে সারা বছর আপনার গাছ থাকবে সবুজ আর সতেজ।

গাছে উপযুক্ত আলো দিন

সব গাছ সমান আলো চায় না। কোনোটির রাখতে হয় জানালার পাশে পুরো রোদে। আবার কোনোটি অল্প আলোয়ও ভালো থাকে। ক্যাকটাস বা সাকুলেন্টের মতো গাছ রাখুন জানালার ধারে। তবে মানিপ্ল্যান্ট বা স্নেক প্ল্যান্টের মতো কম আলো লাগে। তাই এসব গাছ রাখুন ঘরের এক কোণে, হালকা আলোয়। যদি দেখেন গাছ আলোর দিকে ঝুঁকে যাচ্ছে, বুঝবেন আলো কম পড়ছে।

প্রয়োজন হলে তবেই পানি দিন

বেশিরভাগ মানুষ গাছের যত্ন নিতে গিয়ে পানি বেশি দিয়ে ফেলে। এতে গাছের গোড়া পচে যেতে পারে। পানি দেওয়ার আগে মাটি হাত দিয়ে ছুঁয়ে দেখুন। মাটির ওপরের ২-৩ সেন্টিমিটার শুকনো মনে হলে, তবেই পানি দিন। অতিরিক্ত পানি বেরিয়ে যেতে পারে, টবে এমন ছিদ্র যেন থাকে খেয়াল রাখুন।

সঠিক টব ও মাটি ব্যবহার করুন

গাছের জন্য মাটির টব সবচেয়ে ভালো। ক্যাকটাস বা সাকুলেন্টের জন্য আলাদা ধরনের মাটি দরকার হয়। আর পাতাযুক্ত গাছের জন্য দরকার আরেক ধরনের। গাছের ধরন অনুযায়ী মাটি বেছে নিন। যাতে শিকড় ভালোভাবে বেড়ে উঠতে পারে।

ঠিকঠাক তাপমাত্রায় রাখুন

ঘরের গাছ সাধারণত ১৮-২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো থাকে। গাছের পাশে গরম হিটার বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) রাখবেন না। হঠাৎ তাপমাত্রা পরিবর্তন গাছের ক্ষতি করতে পারে।

পাতাগুলো পরিষ্কার ও ছাঁটাই করুন

পাতায় ধুলো জমলে আলো পৌঁছায় না। তাই কয়েক সপ্তাহ পরপর ভেজা কাপড় দিয়ে পাতাগুলো মুছে দিন। এতে পোকামাকড় আছে কি না, তাও বোঝা যায়। হলুদ বা শুকনো পাতা কেটে ফেলুন, গাছের শক্তি বাঁচে।

মাঝে মাঝে সার দিন

ঘরের টবের গাছের জন্য একটু বাড়তি খাবার লাগে। বসন্ত ও গ্রীষ্মকালে তরল সার ব্যবহার করুন। প্রতি ৪-৬ সপ্তাহে একবার দিতে পারেন। তবে শীতে সার দেওয়া থেকে বিরত থাকুন। তখন গাছ বিশ্রামে থাকে।

গাছের অসুস্থতার লক্ষণ খেয়াল করুন

গাছ নিজেই অনেক কিছু জানায়। পাতার রং যদি হলুদ হয়, বুঝবেন হয়তো পানি বেশি পেয়েছে। পাতা শুকিয়ে গেলে বোঝা যায় বাতাস হয়তো বেশি শুষ্ক। পাতার নিচে যদি পোকা বা দাগ দেখেন, তবে দ্রুত ব্যবস্থা নিন। যত আগে ধরা পড়বে, তত সহজে সমাধান সম্ভব।

ঘরের গাছ যত্নে রাখার জন্য অনেক সময় বা খরচ লাগে না। শুধু দরকার একটু মনোযোগ। এই ৭টি টিপস মেনে চললে, আপনার গাছগুলো থাকবে সতেজ আর সবুজ, বছরজুড়েই।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর