প্রজন্ম পেরিয়ে বেঁচে থাকে যেসব গাছ

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৯:০০ পিএম

বাড়িতে একটি গাছ মানেই যেন প্রাণের স্পর্শ। তবে বেশির ভাগ ঘরোয়া গাছ খুব বেশি দিন টেকে না। যত্ন করেও কয়েক বছরের বেশি রাখা যায় না অনেক গাছ। তবে এমন কিছু উদ্ভিদ রয়েছে, যেগুলো শুধু দশক নয়, শতাব্দীর পর শতাব্দী টিকে থাকতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কিছু গাছের জিনগত গঠন ও অভিযোজন ক্ষমতা এতটাই শক্তিশালী যে সঠিক পরিচর্যায় তারা একাধিক প্রজন্মের সাক্ষী হতে পারে। নিচে এমনই চারটি টেকসই ঘরোয়া গাছের কথা তুলে ধরা হলো, যেগুলোর আয়ু শত বছর ছাড়িয়ে যেতে পারে।

ক্রিসমাস ক্যাকটাস

শীতকালে ফুল ফোটার কারণে গাছটির নাম ক্রিসমাস ক্যাকটাস হলেও এটি সারা বছর সতেজ থাকে। পরিবেশ অনুকূলে থাকলে বছরে একাধিকবার ফুল ফোটায়। বিভিন্ন দেশে এই গাছ পারিবারিক ঐতিহ্যের প্রতীক হিসেবে প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত হয়। সঠিক যত্নে এই গাছ ১০০ বছর বা তার বেশি বেঁচে থাকতে পারে।

জেড প্ল্যান্ট

বৈজ্ঞানিক নাম ক্র্যাসুলা ওভাটা। ‘মানি ট্রি’ নামেও পরিচিত এই গাছকে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক বলা হয়। উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলোতে ভালো জন্মায়। গ্রীষ্মে নিয়মিত পানি ও শীতে কম জলেই এটি টিকে থাকে। বিশেষজ্ঞদের মতে, এটি ৫০ থেকে ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

সেগো পাম

‘জীবন্ত জীবাশ্ম’ বলা হয় এই গাছকে। ডাইনোসরের যুগ থেকে টিকে আছে বলে একে লিভিং ফসিল বলা হয়। সঠিক যত্নে এই গাছ ২০০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। অতিরিক্ত পানি না দিয়ে উজ্জ্বল, ছায়াযুক্ত জায়গায় রাখলে গাছটি দীর্ঘ দিন সতেজ থাকে।

কাস্ট আয়রন প্ল্যান্ট

নামেই টেকসই হওয়ার ইঙ্গিত। আলো-পানি কম পেলেও দিব্যি টিকে থাকতে পারে। সাধারণত ৫০ বছর পর্যন্ত আয়ু থাকলেও কিছু ক্ষেত্রে ১০০ বছরও বেঁচে থাকতে দেখা গেছে। ঘরের কোণায় বা কম আলোযুক্ত স্থানে রেখে সপ্তাহে একবার জল দিলেই চলে।

পরিচর্যায় জরুরি

উদ্ভিদবিদদের মতে, দীর্ঘজীবী এসব গাছ সাধারণত অল্প যত্নেই বাঁচে। তবে সঠিক পরিবেশ ও সময়মতো পানি দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হয়। পাশাপাশি গাছের গোড়ায় জমে থাকা পানি ফেলে দেওয়াও জরুরি।

ঘরকে শুধু সবুজ নয়, ইতিহাসের অংশ করে তুলতে পারেন আপনিও। একটি গাছ বাঁচিয়ে রাখতে পারলেই সে হয়ে উঠতে পারে পারিবারিক উত্তরাধিকারের প্রতীক।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর