বাধার মুখে শো-রুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে একটি পোশাকের শো-রুম উদ্ধোধনের কথা থাকলেও বাধার মুখে সেটি করতে পারেননি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

শনিবার বিকেলে ‘খুকি লাইফস্টাইল’ নামে এই পোশাক বিপণী উদ্ধোধন করার কথা ছিল তাঁর। ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র ব্যানারে মেহজাবীন চৌধুরীকে প্রতিরোধের ঘোষণা দিয়েছিল একটি সংগঠন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘শুক্রবার চট্টগ্রামের বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষকে দিয়ে এই শো-রুমে মিলাদ আয়োজন করেছিল মালিকপক্ষ। শনিবার বিকেলে তাঁরা এক নায়িকাকে দিয়ে সেটি উদ্ধোধনের ঘোষণা দেয়। বিষয়টি সাংঘর্ষিক বলে ২০-২৫ জনের একটি দল বিকেলে শো-রুমটির সামনে গিয়ে বিক্ষোভ করে। পরে আয়োজকরাই ঐ নায়িকাকে ছাড়া শো-রুম উদ্ধোধন করে’।

এদিকে, শো-রুম কর্তৃপক্ষও গত কয়েকদিন ধরে মেহজাবীন চৌধুরীর উপস্থিতিতে উদ্ধোধন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েছিল। পরে শো-রুম উদ্ধোধন না করার বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

এ বিষয়ে ‘খুকি লাইফস্টাইল’ এর শো-রুম ব্যবস্থাপক ইমদাদ হোসেন জানান, ‘একটু বিশেষ সমস্যার কারণে মেহজাবীন চৌধুরী আসতে পারেননি। আমরা উনাকে ছাড়াই অনুষ্ঠান শেষ করেছি। আপাতত আর কিছু বলতে পারছি না’।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াজউদ্দিন বাজারের এক ব্যবসায়ী নেতা জানান, ‘এখানে ব্যবসায়িক কোনো বিরোধ থাকতে পারে। নয়তো নায়িকার উপস্থিতিতে শো-রুম উদ্ধোধনে সমস্যা হবার কথা নয়। তবে, এই বাজারে এভাবে নায়িকার মাধ্যমে শো-রুম উদ্ধোধনের রেওয়াজও নেই’। 

এই বিষয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করেও উনাকে পাওয়া যায়নি।

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনিসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মতলব দক্ষিণে মোটরসাইকেল দুর্ঘটনায় মামা-ভাগনি এবং মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়।
রাঙামাটি শহরের তবলছড়ির ভাড়া বাসা থেকে সাজেদুলক হক নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 
চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল থাকা বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের রামগতিতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর