সাবিলা এবার ‌‘পরিচ্ছন্নতাকর্মী’

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১২:২৪ পিএম

চরিত্রের প্রয়োজনে নিত্যনতুন লুকে ধরা দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। পর্দায় কখনও তাঁকে দেখা গেছে সংগ্রামী কালো নারীর চরিত্রে। আবার কখনও রহস্যে ভরপুর থ্রিলারে পুলিশ কিংবা শহরের চিরায়িত টমবয় রূপে। এবার আবারও নতুন রূপে ভক্তদের চমকে দিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে দুটি স্থিরচিত্র। যেখানে অভিনেত্রীকে দেখা গেছে, ময়লা জামা-কাপড়ে ফুটপাতে থালা নিয়ে বসে আছেন। মাথাভর্তি কাঁচা-পাকা এলোমেলো চুল। তাঁর চোখে-মুখে বিষণ্ণতা। দেখে বোঝার উপায় নেই এই সেই সাবিলা নূর!

খোঁজ নিয়ে জানা গেছে, ‘দূষিত এ শহরে’ শিরোনামের একটি নাটকের শুটিংয়ে এই বেশে হাজির হতে যাচ্ছেন অভিনেত্রী। ঢাকা শহরের একজন পরিচ্ছন্নতাকর্মীর চরিত্রে। সম্প্রতি শুটিং সম্পন্ন হয়েছে নাটকটির। যেখানে নারীর দৃষ্টিকোণ থেকে শহরের পরিচ্ছন্নতাকর্মীদের সংগ্রাম তুলে ধরা হয়েছে গল্পে।

নাটকটি লিখেছেন আহমেদ তাওকীর। পরিচালনা করেছেন অনন্য ইমন। এতে সাবিলার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ। আরও রয়েছেন সিয়াম নাসির, শরিফ সিরাজ ও টুনটুনি। শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, আর গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে নির্মিত হয়েছে ‘বকুলপুর সিজন ৩’। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর