ইসরায়েলের সমর্থকদের ওপর হামলা, উদ্ধারে প্লেন পাঠাচ্ছেন নেতানিয়াহু

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম

গতকাল নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের ইউহান ক্রুইফ স্টেডিয়ামে ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েলি ক্লাব ম্যাক্কাবি তেল আবিবকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আয়াক্স। এ ম্যাচের পরে আমস্টারডামে ম্যাক্কাবি সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনাকে গুরুতর উল্লেখ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সেখানে আটকে পড়া ইসরায়েলি সমর্থকদের উদ্ধারে অবিলম্বে দুটি বিমান পাঠানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্রে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বের হওয়ার পর ইসরায়েলের ম্যাক্কাবি তেল আবিবের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাস্তায় সংঘর্ষ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশের হস্তক্ষেপ দেখা গেছে।

ছড়িয়ে পড়া ভিডিও গুলোর একটি ভিডিওতে দেখা গেছে, আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনের কাছে এক গ্রুপ অন্য আরেকটি গ্রুপকে তাড়া করছে ও তাঁদের লাঞ্চিত করছে। এ সময় পুলিশের সাইরেন বাজতেও শোনা গেছে।

ডাচ প্রধানমন্ত্রী ডিক শুফ বলেছেন, ‘ইসরায়েলি নাগরিকদের ওপর ইহুদি-বিরোধী হামলার ঘটনা সন্ত্রাসী কার্যক্রমের অংশ। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, ‘এ হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিচার করা হবে’ বলে এক ফোন কলে নেতানিয়াহুকে আশ্বস্ত করেছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, স্টেডিয়ামের আশ-পাশের অঞ্চলে বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছিল। এরপরও ফিলিস্তিনপন্থী সমর্থকদের অনেকে বিক্ষোভ মিছিল নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। সেখান থেকে ৫৭ জনকে আটকের কথা জানিয়েছে স্থানীয় পুলিশ।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানিয়েছেন, অন্তত ১০ জন ম্যাক্কাবি সমর্থক আহত হয়েছেন। এছাড়া আমস্টারডামে অবস্থিত ইসরায়েলিদের হোটেলে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সার বলেছেন, ‘বিভিন্ন প্রতিবেদন থেকে ধারণা করা হয়েছে, পরিস্থিতি শেষ কয়েক ঘণ্টায় কিছুটা শান্ত হয়েছে।’ এছাড়া ইসরায়েলি সমর্থকদের হোটেল থেকে বিমানবন্দর পৌঁছাতে সাহায্য করার জন্য ডাচ কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।  

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বার্তায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ সহিংসতার ঘটনাকে গুরুতর উল্লেখ করে ‘অবিলম্বে ইসরায়েলি নাগরিকদের উদ্ধারে দুটি বিমান ছেড়ে দেওয়ার’ নিদের্শ দিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ম্যাক্কাবি সমর্থকদের উদ্ধারে যে বিমান পাঠানো হবে, সেটার নেতৃত্ব দেবেন তারা।

ইসরায়েলি গণমাধ্যম ও রাজনীতিবিদরা এ সহিংসার ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন। প্রতিক্রিয়ায় তারা জানিয়েছেন, এক বছরের বেশি সময় আগে শুরু হওয়া গাজা যুদ্ধের পর এটাই সবচেয়ে গুরুতর ঘটনা। দেশটির সর্বাধিক বিক্রিত সংবাদপত্র ইয়েদিওত আহরোনোথ ইসরায়েলি সমর্থকদের উদ্ধৃত করে উল্লেখ করেছে, এ হামলার ঘটনা তাদের কাছে পরিকল্পিত মনে হয়েছে।

‘দাঙ্গাকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের নেতারা। এছাড়া দেশটির নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধও জানিয়েছেন তারা।

আমস্টারডাম পুলিশ বলেছে, তারা আগে থকেই পরিস্থিতি আঁচ করতে পেরে একদিন আগে থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তাঁদের টহল বাড়িয়েছিলেন। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বুধবার রাতে পার্শ্ববর্তী ক্যাসিনো থেকে আসা এক গ্রুপের সঙ্গে ট্যাক্সি ড্রাইভারদের সংঘর্ষ ঠেকিয়েছিন তারা।

এছাড়া আমস্টারডামের আরেক জায়গায় দুষ্কৃতিকারীরা ফিলিস্তিনের পতাকা ছিড়ে ফেলেছে বলেও জানান তারা। পুলিশ আরও উল্লেখ করেছে, বৃহস্পতিবার ম্যাচের আগে স্টেডিয়ামের নিকটবর্তী এলাকায় এ বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছিল।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যত সমালোচনাই করুক না কেন, সেসবে পাত্তাই দিচ্ছেন না ইয়ামাল। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ফিলিস্তিনের পতাকা হাতে বেশ কয়েকটি ছবি পোস্ট দিয়েছেন বার্সার এই স্প্যানিশ রাইট...
এসব ফুটবলীয় আলাপ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু ট্রাম্প শুধু ফুটবল নিয়ে কথা বলেই থেমে থাকেননি। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে ইরান যুদ্ধের প্রসঙ্গ তোলেন, এরপর টেনে আনেন...
এদিকে ফিফা বিশ্বকাপ শুরুরও তিন মাসের মতো বাকি। বৈশ্বিক ওই টুর্নামেন্টে ইরানের ম্যাচ আবার যুক্তরাষ্ট্রে। তা যুক্তরাষ্ট্রের সঙ্গে যেখানে সংঘাতময় অবস্থা, সেখানে ইরান কি বিশ্বকাপ খেলতে যাবে? সংশয়...
জেসুস সেটাকে পেশির ক্লান্তি হিসেবে উল্লেখ করলেও আল নাসর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, রোনালদো চোটে পড়েছেন এবং বর্তমানে পুনর্বাসনে আছেন। তবে রোনালদো ঠিক কোথায় থেকে পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন, সেটা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর