জিরো পয়েন্টে আসার ডাক আ.লীগের, মোকাবিলার ঘোষণা অন্তর্বর্তী সরকারের 

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম

‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ আগামীকাল রোববার রাজধানী ঢাকার জিরো পয়েন্টে নেতাকর্মীসহ সাধারণ জনগণকে আসার ডাক দিয়েছে আওয়ামী লীগ। আজ শনিবার দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে এ সংক্রান্ত দুটি পোস্ট দেওয়া হয়। 

এই কর্মসূচি ঘোষণার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনো প্রচেষ্টাকে তারা বরদাশত করবে না। তিনিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা লেখেন। 
 
আওয়ামী লীগের পোস্টে বলা হয়, ১০ নভেম্বর আসুন - নূর হোসেন চত্তরে জিরো পয়েন্ট, গুলিস্তান, ঢাকায়। আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবন যাত্রাকে ব্যাহত করার চক্রান্তের বিরুদ্ধে। অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে আপনিও অংশ নিন।

প্রেস সচিব শফিকুল আলম তাঁর ফেসবুক পোস্টে লেখেন, আওয়ামী লীগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে কেউ সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণাঙ্গভাবে মোকাবিলা করবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনো প্রচেষ্টাকে বরদাশত করবে না।

একদল লংমার্চে গিয়ে বলে ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে ডিসেম্বরে ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট...
৯ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়।
শেখ হাসিনার আমলে বিরোধী মতের মানুষের নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
গাইবান্ধার সুন্দরগঞ্জে নতুন করে আরও তিনজনের শরীরে অ্যানথ্রাক্সের (তড়কা) উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার তারা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে উপজেলায় অ্যানথ্রাক্সের...
জাতীয় সংসদ সদস্যদের একের পর এক নৈতিক স্খলনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে কিশোরী...
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘এই গ্রামের কত ছেলে আছে যারা পরীক্ষা দিয়ে রিটেনে পাস করছে কিন্তু ভাইভায় এলাউ হইতে পারে নাই। চাকরি পায়নি। রিটেনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর